1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ইসকন নিষিদ্ধের দাবিতে ঝিনাইদহে হেফাজতের বিক্ষোভ

  • আপডেট সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ দেখেছেন

 

সালাম হোসেন,ঝিনাইদহ: ইসকন নিষিদ্ধ ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহের মহেশপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।সোমবার সকালে হেফাজতে ইসলাম উপজেলা শাখার উদ্যোগে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ ষ্ট্যান্ড চত্বরে সমাবেশে মিলিত হয় তারা।
সেসময় হেফাজতে ইসলামের উপজেলা শাখার সভাপতি মাওলানা শেখ আসাদ, সাধারণ সম্পাদক মুফতি শোয়াইব আহমাদ মাহদী, উপদেষ্টা মাওলানা সরোয়ার হোসেন, নাজির আহমাদ, মাওলানা আবু দাউদ প্রমুখ উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের জঙ্গি সংগঠন ছাত্রলীগ যদি নিষিদ্ধ হতে পারে। তাহলে আওয়ামী লীগের সঙ্গী, এদেশের জঙ্গি ইসকনকে কেন নিষিদ্ধ করা হবে না?।
এসময় ইউনুস সরকারকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, ‘বিপ্লবী সরকার এত ভীতু হলে হবে না। ইসকনকে নিষিদ্ধ করতে যদি সরকার ব্যর্থ হয়, তাহলে এমন সরকার আমরা চাই না। আমরা ব্যর্থ সরকারকে বাদ দিয়ে অন্য বিপ্লবীদের দিয়ে সরকার গঠন করব। অনতিবিলম্বে ইসকন নিষিদ্ধসহ হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের দাবী জানান তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.