1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

৫ই আগস্টের পর থেকে দল পাল্টাচ্ছেন নরসিংদী চরদিগলদী ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা।

  • আপডেট সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ দেখেছেন

নরসিংদী জেলা সংবাদদাতা: ৫ই আগস্টের পর থেকে দল পাল্টাচ্ছেন চরদিগলদী ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা।  কিছু দিন আগে বিএনপি’র এক সমাবেশ ও কমি সভায় উপজেলার চরদিগলদী ইউনিয়নের ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা ২নং ওয়ার্ড মেম্বার ফরহাদ ৩নং ওয়ার্ড মেম্বার রহমতুল্লাহ ৬নং ওয়ার্ড মেম্বার কালাম। ৪.৫.৬ এর মহিলা ইউপি সদস্য ইউনূস এর স্ত্রী চরদিঘলদী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাবেক এমপি হিরো, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার এর সাথে ছয় বছর আওয়ামীলীগ করে এখন তারা চরদিঘলদী ইউনিয়ন এর বিএনপির বড় নেতা এলাকা চষে বেড়াচ্ছে রাস্তাঘাটে বড় বড় বিলবোট ইউনিয়ন আওয়ামী লীগের একঝাঁক সুযোগ সন্ধানী নেতা বিএনপিতে যোগ দেন।এ যেন বিএনপিতে পুনর্বাসন! প্রায় ১৬ বছর নির্যাতিত তৃণমূল বিএনপির কর্মীরা আওয়ামী লীগ থেকে আসা সুযোগ সন্ধানীদের ভিড়ে বিএনপি পরিচয় দিতেই এখন হিমশিম খাচ্ছে, নাম না জানানোর শর্তে বিএনপির,কর্মী জানান সাবেক মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি নৌকার মনোনীত চেয়ারম্যান মৃত দেলোয়ার হোসেন শাহিনের সাথে মিলে এলাকায় বিএনপি কর্মীদের উপরে চালিয়েছে স্টিমরোলার পান থেকে চুন খসলে বাড়িতে চালানো হয়েছে লুটপাট ভাঙচুর অপরাধ ছিল তারা বিএনপির সমর্থক বা কর্মী। ছাত্র জনতার আন্দোলনের পরে দীর্ঘ ১৬ বছর স্বৈরাচারী শাসনের অবসানঘটে প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা দেশ ছেড়ে পালিয়ে যায় কিছু নেতা হত্যা লুটপাট এর দায়ে কারাগারে,আর কিছু সুযোগ সন্ধানী আওয়ামী লীগ নেতারা যারা বিগত দিনে আওয়ামী লীগের এমপি জেলা পরিষদ চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছ থেকে নানা সুযোগ সুবিধা নিয়ে বিএনপির কর্মীদেরকে ইউনিয়ন ছাড়া করেছে আজকে তারাই বিএনপির পোস্টার ফেস্টুন বিভিন্ন বাজার বন্দরে লাগিয়ে এবং বিএনপি’র তাদেরকে ফুলের ডালা দিয়ে বড় কর্মী হিসেবে প্রকাশ করছে, এরকম চলতে থাকলে তৃণমূলের বিএনপি’র নির্যাতিত কর্মীরা এক সময় হারিয়ে যাবে।  নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতিতে থেকে বিগত ১৭ বছর সকল সুযোগ-সুবিধা নিয়েছেন তারা। দিন বদলে এই পরিবর্তন! এটা খুবই লজ্জার!’ নাম না জানানোর শর্তে চরদিগলদী ইউনিয়নের কিছু আওয়ামী লীগ নেতা জানান যারা ত্যাগী, আস্থাশীল এমন নেতাদের সঙ্গে সমন্বয় না করে কিছু দালাল চক্রের সঙ্গে সমন্বয় করে তাদের দলে স্থান দেয়া হয়েছিল। তারা দলের সকল সুযোগ-সুবিধা নিয়েছেন। তারা এসেছিল ব্যবসা করতে ব্যবসা শেষ এখন আবার চলে গেছেন। আমাদের দলের নেতা জননেতা জিএম তালেব হোসেন,পীরজাদা মোহাম্মদ আলী,নজরুল ইসলাম হিরু,আনোয়ার হোসেন,কারুজজামান কামরুল, দলের কারও সঙ্গে আলাপ আলোচনা না করে তাদের দলে এনছিল। এখন তারা সুযোগ পেয়ে চলে গেছে। মাধবদী থানা বিএনপি’র সভাপতি সালাহউদ্দিন আহমেদ মুঠোফোনে বলেন, এ ঘটনায় আমরা মাধবদী বিএনপি’র পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। যারা এ কাজগুলো করছে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। তবে আওয়ামীলীগ থেকে এসেছে সেটি আমি জানিনা বিস্তারিত বলতে পারবে ইউনিয়ন বিএনপির সভাপতি। চরদিগলদী ইউনিয়ন বিএনপির সভাপতি রসিদ মুন্সিকে আমাদের প্রতিনিধি মুঠো ফোনে ফোন দিলে তিনি জানান কিছু নেতা রয়েছে আওয়ামীলাগ থেকে অনুপ্রবেশকারী তাদের ফেস্টুন বিলবোটে ছেয়ে গেছে এলাকা আওয়ামীলীগ আমলে আন্দোলনে পাঁচজন লোকও পাইনি বিএনপি’র মিটিং মিছিল করার জন্য আর এখন বিএনপি’র ফেস্টুন ব্যানার টাঙিয়ে আওয়ামী লীগ নেতারা বিএনপির নেতা দাবী করছে, এরকম চলতে থাকলে ত্যাগী নেতাকর্মীরা ওপর মূল্যায়িত হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.