মোঃ জান্নাতুল নাঈম, বগুড়া শিবগঞ্জ প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে আলহেরা মডেল মাদরাসা নামে একটি মাদরাসা শুভ উদ্বোধন করা হয়েছে । ৩০ নভেম্বর ২০২৪ ইং দুপুরে আমতলী আলহেরা মডেল মাদরাসার আয়োজনে অত্র মাদরাসা প্রাঙ্গণে আমতলী মডেল স্কুলের প্রধান শিক্ষক আলমগীর হোসাইন এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায়,প্রধান অতিথির বক্তব্য রাখেন,বগুড়া জামিল মাদ্রাসার সহকারী পরিচালক হাফেজ মাওলানা মুফতি আতাউল্লাহ নিজামী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্কুল অফ দা হলি কুরআন প্রিন্সিপাল শায়েক মোস্তফা আল মাদানী, ঢাকা টঙ্গী জামিয়া কোরআন আরাবিয়া প্রতিষ্ঠাতা পরিচালক, বাংলাদেশ বেতার ধর্মীয় আলোচক মুফতি মাকসুদ আল মাসউদ (আযমী), আমতলী মডেল স্কুল এর পরিচালক মীর মহরম আলী,সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক,আরও উপস্থিত ছিলেন আলহেরা মডেল মাদরাসার মুহতামীম হাফেজ মাওলানা শোয়াইব আহমেদ, সহকারী শিক্ষক মাওলানা মুফতি মোস্তফা কামাল সহ প্রমূখ ।