নিজস্ব প্রতিবেদকঃ রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর প্রশিক্ষণ বিষয়ক উপ কমিটির সদস্য সচিব মনোনিত হয়েছেন, আরজেএফ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব,রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক ও বগুড়া জেলা শাখার সভাপতি শাহ্ মেহেদী হাসান লিটন। উল্লেখ্য যে, ২১ নভেম্বর ২০২৪ ঢাকার বাসমতি রেস্টুরেন্টে প্রশিক্ষণ বিষয়ক একটি মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে পাচ সদস্য বিশিষ্ট একটি উপ কমিটি গঠন করা হয় । উপ কমিটির অন্যান্য সদস্যরা হলেন,আহবায়ক মোহাম্মদ হোসেন হিমেল( প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক,আরজেএফ),যুগ্ম আহবায়ক মুফতি শেখ আজিমুদ্দিন আহমেদ( ধর্মীয় সম্পাদক, আরজেএফ) যুগ্ম আহবায়ক মোঃ শাহিদুল ইসলাম(সাহিত্য ও প্রকাশনা সম্পাদক,আরজেএফ) সদস্য মোঃ শফিউর রহমান কাজী (সাংগঠনিক সম্পাদক,আরজেএফ) সদস্য মোঃ মাসুদ আলম(ত্রাণ ও দুর্যোগ সম্পাদক,আরজেএফ) ।