1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রাইভেট বাণিজ্য ও অনিয়মের অভিযোগ শিবালয়ের শাকরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে হিজলা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পটিয়ায় মোহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়নে কমিটি গঠন আগৈলঝাড়ায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিকী সভা রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন

ঝিনাইদহে মাদক কারবারিদের মধ্যে মারামারিতে আহত ব্যক্তির মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১০৯ দেখেছেন

সালাম হোসেন,ঝিনাইদহ: ঝিনাইদহে মাদক কারবারিদের মধ্যে মারামারিতে মোশারফ হোসেন নামের আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাত ১০ টার দিকে মহেশপুর উপজেলার সাকোরপুল নামক স্থানে এ মারামির ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে সেনা সদস্যরা আহত মোশারফ হোসেনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।বৃহস্পতিবার সকালে মৃত মোশারফ হোসেনের লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহত মোশারফ হোসেন মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামের ইউনুস আলীর ছেলে।
ঝিনাইদহ সেনা ক্যাম্পের একজন সেনা কর্মকর্তা জানান, বুধবার রাত ১০ টার দিকে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মহেশপুর উপজেলার সাকোরপুল এলাকায় একদল লোক মারামারিতে লিপ্ত হয়েছে।খবর পেয়ে সেনা ক্যাম্প থেকে একটি বিশেষ দল সেখানে যায়।সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে বিবাদমান দু’গ্রুপের লোকজনই পালিয়ে যায়।ঘটনাস্থল থেকে মূর্মুর্ষ অবস্থায় একজনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতেই সেনাবাহিনী অভিযান চালিয়ে ২শ’গ্রাম গাজা, মাদক সেবনের সারঞ্জামাদি ও নগদ ২৯ হাজার ৮৯৬ টাকা উদ্ধার করে।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফয়েজ উদ্দিন মৃধা জানান, বুধবার রাতে উপজেলার সাকোরপুল নামক স্থানে একটি মারামির ঘটনা ঘটেছে।ঘটনা কথা শুনেছি তবে সেনা ক্যাম্পের সদস্যরা আহত মোশারফ হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করলে পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.