1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

নাগরপুরে মসজিদের জমি রক্ষায় মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৮৪ দেখেছেন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে গয়হাটা মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের জমি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর সকালে উপজেলার গয়হাটা বাজারে এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বাজারের ভিবিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে মসজিদ কমিটির সভাপতি মো. আলফাজ উদ্দিন, সাধারন সম্পাদক মো. শহিদ মিয়া, কোষাদক্ষ্য মো. ইদ্রিস আলী সিকদার ও ইউপি সদস্য জাকির তালুকদার বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গয়হাটা বাজারে (মধ্যপাড়া) কেন্দ্রীয় জামে মসজিদের নামে ২৪৭৩ খতিয়ানে ৬৭৪২ নং দাগে ৪৭ শতাংশ জমি, ৬৭৪৩ দাগে ২ শতাংশ কান্দা ও ৬৭৪৪ দাগে মাদ্রাসার নামে ১ শতাংশ। মোট মসজিদ ও মাদ্রাসার নামে ৫০ শতাংশ জমি এস এ রেকর্ডে লিপিবন্ধ হয়। মসজিদের নামের ৫০ শতাংশ ভূমি থেকে ২০০৭ মো. রওশন আলী ও তার স্ত্রী মোছা. ছাহেরা বেগম ৩ শতাংশ জমি বন্দোবস্ত আনেন। বক্তরা আরো বলেন, মসজিদের নামে রেকর্ডকৃত জমি থেকে নয়াপাড়া গ্রামের মো. রওশন আলী নিজেকে ভূমিহীন দেখিয়ে ভূমি মন্ত্রনালয়ে আবেদন করেন। ২০০৭ সালে ভূমি মন্ত্রনালয়ের ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী শর্ত সাপেক্ষে জেলা প্রশাসক ৩ শতাংশ ভূমি মো. রওশন আলী ও তার স্ত্রী ছাহেরা বেগমের নামে বন্দোবস্ত প্রস্তাব অনুমোদন করেন।

প্রায় ১শত ৪০ বছর পূর্বে তৎকালিন জমিদার কালি কুমার সেন চৌধুরী ৩ দাগে ৫০ শতাংশ জমি গয়হাটা মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের নামে ওয়াকফ করে দেন। উক্ত ৫০ শতাংশ ভূমি মাঠ জড়িপে মসজিদ কমিটির নামে ডিপি খতিয়ান ভুক্ত হলেও চুরান্ত রেকর্ডে খাষ খতিয়ান (১ নং খতিয়ান) ভূক্ত হয়। মানববন্ধনে এলাকাবাসী মসজিদের জায়গা মসজিদের নামে ফেরৎ দেবার জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে জানতে চাইলে মো. রওশন আলী বলেন, গয়হাটা বাজারে ৬৭৪২ বাডা ৭২৪৩ দাগে ২৪৮২ খতিয়ানে আমার ও আমার স্ত্রীর নামে ৩ শতাংশ জমি রেকর্ড পাই। পরে নাম জারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দখলদার আছি। আমার জমির দাগ ও খাতিয়ান নং সম্পূর্ণ আলাদা । এছাড়া আমার স্বত্য দখলিয় ৩ শতাংশ জমির উপর বিবাদীদেও বিরুদ্ধে চীরস্থায়ী নিশেধাজ্ঞা বলবৎ রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.