1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এবং জুলাই অভ্যুত্থানের ঘটনাবলী প্রবাহ নিয়ে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩৯ দেখেছেন

মোঃ আতিকুর রহমান মিরন, মুলাদী প্রতিনিধি: মুলাদী সরকারি কলেজ হলরুমে সাতাশ নভেম্বর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ( দর্শন বিভাগ) সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক মোহাম্মদ জাকির প্রভাষক (ইসলামী ইতিহাস বিভাগ ) সহকারি অধ্যাপক রোকসানা খানম (ইংরেজি বিভাগ ) প্রভাষক মোহাম্মদ সরোয়ার হোসেন (গণিত বিভাগ), প্রভাষক মোঃ দুলাল হোসেন (পরিসংখ্যান বিভাগ) প্রভাষক স্বপন কর্মকার (অর্থনীতি বিভাগ ) প্রভাষক মোহাম্মদ দিদার আহসান খান (উদ্ভিদ বিভাগ) প্রভাষক মোঃ ফারুক হোসেন (মার্কেটিং বিভাগ) অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ ইকবাল হোসেন (শারীরিক শিক্ষা বিভাগ) ছাত্র সংগঠনের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য নিয়ে আসেন মোঃ মহিউদ্দিন ঢালী উপজেলা ছাত্রদল আহ্বায়ক, মোঃ সোহানুর রহমান সোহান ছাত্রদল পৌর আহবায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ প্লাবন সাজেল, ছাত্রদলের সদস্য মোঃ হেমায়েত হোসেন,মোহাম্মদ ইলিয়াস,মোঃ কবির হোসেন প্রমুখ। আলোচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে তাদের অবদানের কথা আলোচনায় প্রাধান্য পায়। শহীদের স্মৃতি আমাদের ধরে রাখতে হবে। তাদের অবদান কোন কিছুর বিনিময় শোধ হবার নয়। আহতদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে দোয়া মোনাজাত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.