1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

ঝিনাইদহে বিডিআর হত্যাকান্ডের বিচার ও চাকুরী পুর্ন:বহালের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৮৫ দেখেছেন

সালাম হোসেন,ঝিনাইদহ: বিগত ২০০৯ সালে পিলখানায় বিডিআর হত্যাকান্ডের বিচার ও চাকুরীচ্যুতদের পুর্ন:বহালের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।বুধবার (২৭ নভেম্বর) দুপুরে শহরের পায়রা চত্বরে বিডিআর কল্যাণ পরিষদ ও জেলা ক্ষতিগ্রস্থ বিডিআর সদস্যদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে চাকুরীচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের লোকজন অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে বিএম কামরুজ্জামান,হাবিলদার আলিফ হোসেন, মনিরুল ইসলামসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।সেসময় বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী পিলখানায় সিমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে স্বৈরাচারী তৎকালীন শেখ হাসিনা সরকার পরিকল্পিতভাবে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করে। তাদের হত্যার পুন:বিচারের দাবী এবং সেসময়ের বিডিআর সদস্যদের উপর জেল জরিমানাসহ চাকুরীচ্যুত ১৯ হাজার বিডিআর সদস্য ও তার পরিবার আজও অসহায় জীবন যাপন করছে। এছাড়াও চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের চাকুরী পূন:বহালের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.