শাহাদাৎ হোসেন সরকার: চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া ঢাকা রপ্তানী প্রক্রিয়াকীকরণ এলাকা (ডিইপিজেড) এর লেনী ফ্যাশন লি: এবং লেনী এ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা পাওনাধি আদায়ের দাবীতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-মিছিল কর্মসূচি পালন করছে। এতে ওই মহাসড়ক দিয়ে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ২৬ নভেম্বর সকাল থেকে ডিইপিজেডের সামনের মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করছে শ্রমিকরা।