1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, শিরোপা অপরাধ উত্তর বিভাগের সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা রুহিয়ায় ২২পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক কারবারি আটক ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান কালকিনিতে অতিরিক্ত মজুদ ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা টঙ্গীতে র‍্যাবের হাতে গ্রেফতার দেওয়ানগঞ্জের শীর্ষ ভূমিদস্যু ও সন্ত্রাসী ফারুক খান নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু

বোয়ালখালীতে যত্রতত্র পার্কিং করে যানজট সৃষ্টির দায়ে ১০টি গাড়ি জব্দ

  • আপডেট সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৭৬ দেখেছেন

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম বোয়ালখালীতে যত্রতত্র পার্কিং করে যানজট সৃষ্টির দায়ে ১০টি গাড়ি জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় উচ্ছেদ করা হয়েছে সড়ক ও ফুটপাত দখল করে বসা অবৈধ দোকান।

২৫ নভেম্বর দুপুরে পৌর সদরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা।

ইউএনও হিমাদ্রী খীসা বলেন, পৌর সদরের যানজট নিরসনে অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে বসা ভাসমান দোকান অপসারণ করা হয়েছে।

এ সময় যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করায় ৭টি মোটরসাইকেল, ২টি সিএনজি অটোরিকশা ও একটি ব্যাটারি অটোরিকশা জব্দ করা হয়। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে থাকবে।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট আবরারের নেতৃত্বে সেনা সদস্যরা ও বোয়ালখালী থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.