1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ঝিনাইদহে বোতলজাত ভোজ্যতেল ড্রামে ঢেলে খোলা বাজারের বিক্রির অপরাধে একজনের জেল জরিমানা

  • আপডেট সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৩১ দেখেছেন

সালাম হোসেন,ঝিনাইদহ।: কম দামে কেনা বোতলজাত ভোজ্যতেল ড্রামে ঢেলে খোলা বাজারে বেশি দামে বিক্রি করার অপরাধে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার ফিরোজ স্টোরের মালিক রবিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।২৪/১১/২০২৪ বিকালে ঝিনাইদহ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি অভিযানিক দল ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে দশ হাজার টাকা জরিমানা ও ৪ মাসের কারাদন্ড প্রদান করেন। সেসময় ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক আজিজ,ঝিনাইদহ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের, ক্যাবের সাধারণ সম্পাদক শরিফা খাতুন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আবু হুরায়রা উপস্থিত ছিলেন।ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের জানান,পাগলাকানাই এলাকার ব্যবসায়ী রবিউল ইসলাম বোতলজাত সয়াবিন তেল খুলে ড্রামে রেখে বেশি দামে বিক্রি করছিলেন।গোপন সুত্রে খবর পেয়ে দোকানটিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায় এবং পাঁচ লিটারের ১২৬টি বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়।পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তেল ব্যবসায়ী রবিউল ইসলামকে দশ হাজার টাকা জরিমানা ও চার মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয়। এদিকে শহরের আরাপপুর রোডে অবস্থিত সবুজ স্টার কাবার ঘরকে বাসি খাবার সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.