1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৮৯ দেখেছেন

 

নিজস্ব প্রতিবেদকঃ গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে । অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, সাভার, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ২০ নভেম্বর ২০২৪ তারিখে ধানমন্ডি, নারায়নগঞ্জ, সাভার ও নরসিংদী-এর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি শিল্প, ০৬টি বাণিজ্যিক ও ৭০১টি আবাসিক অবৈধ গ্যাস সংযোগ এবং গ্যাস কারচুপির কারণে ১৮টি শিল্প, ০৭টি ক্যাপটিভ ও ১টি বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ২০ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১১১টি শিল্প, ৬৮টি বাণিজ্যিক ও ৮৮৯৬টি আবাসিকসহ মোট ৯,০৭৫টি অবৈধ গ্যাস সংযোগ ও ২৪,৯১৭টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ৭৫,৮৮,৩৮৫ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৩৮.৫৪ লক্ষ টাকা। এছাড়া, উক্ত অভিযানসমূহে ৫৬ কিলোমিটার পাইপ লাইন অপসারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.