1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

বোয়ালখালীতে দুই ব্যবসায়ীকে জরিমানা, নিষিদ্ধ পলিথিন জব্দ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৭০ দেখেছেন

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন মজুদ রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ২১ নভেম্বর উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।

নিষিদ্ধ পলিথিন (পলিপ্রপাইলিন) শপিং ব্যাগের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শাকপুরা চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় এম এস ব্রাদার্স ও মা বাবা এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন মজুদ রাখায় পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস ও বোয়ালখালী থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.