1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ঝিনাইদহে সুদের টাকা না পেয়ে বাড়ি দখলের অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৯৪ দেখেছেন

সালাম হোসেন,ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে সুদের টাকা না পেয়ে এক দিনমজুরের বসতভিটা দখল করার অভিযোগ উঠেছে।টাকা দিতে না পারায় বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তাদের।সেই সাথে বসতভিটা রেজিষ্ট্রি করতে চাপও দেওয়া হচ্ছে। বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের লতিফুল ইসলাম।সংবাদ সম্মেলনের তিনি অভিযোগ করে বলেন, ২০২২ সালে কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের ব্যবসায়ী আব্দুল ওহাবের কাছ থেকে তিনি বিশেষ প্রয়োজনে ৫ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। আরও ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার কথা ছিলো।সেখানে শর্ত ছিলো ৩ বছর ৩ মাসের মধ্যে ১০ লাখ টাকা পরিশোধ করতে হবে।টাকা পরিশোধ না করতে পারলে বাজারদরে তার বসতভিটা আব্দুল ওহাবের কাছে বিক্রি করে দিতে হবে।কিন্তু নির্ধারিত সময়ের আগেই তাকে সুদসহ টাকা ফেরত দিতে চাপ দিতে শুরু করে আব্দুল ওহাব। টাকা না পেয়ে সর্বশেষ বাড়ি থেকে তাড়িয়ে দেয় আব্দুল ওহাব।স্ত্রী-সন্তান নিয়ে বর্তমানে বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতে হচ্ছে ভুক্তভোগী লতিফুল আলমকে।একই সাথে ওই বাড়ি লিখে দিতে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছে।এ নিয়ে আদালতে মামলা থাকার পরও আব্দুল ওহাব বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে।
ভুক্তভোগী লতিফুল আলম বলেন,এর আগে আমার স্ত্রী জবা বানুকে মারধর করেছে আব্দুল ওহাবের লোকজন। আমার বাড়িতেও হামলা করে লুটপাট করেছে।প্রাণভয়ে আমি এখন পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছি।এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল ওহাবের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, লতিফুল একজন প্রতারক।আমার কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিচ্ছে না।টাকা দিতে না পারায় আমাকে জমি রেজিষ্ট্রি করে দিয়েছে।এই জমি আমার নামে নাম পত্তনও হয়েছে।এখন সে সংবাদ সম্মেলন করে নানা ভাবে আমাকে হেয় করার চেষ্টা করছে।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.