1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, শিরোপা অপরাধ উত্তর বিভাগের সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা রুহিয়ায় ২২পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক কারবারি আটক ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান কালকিনিতে অতিরিক্ত মজুদ ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা টঙ্গীতে র‍্যাবের হাতে গ্রেফতার দেওয়ানগঞ্জের শীর্ষ ভূমিদস্যু ও সন্ত্রাসী ফারুক খান নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু

সুনামগঞ্জে বাচ্চু সিকদারের অপকর্মের জেলা প্রশাসনে তিনগ্রামাবাসির অভিযোগ দায়ের

  • আপডেট সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৫৪ দেখেছেন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের চিহ্নিত চোরাকারবারী, ভূমিখেকো, জুলুমবাজ বাচ্চু সিকদারের বিরুদ্ধে অপকর্মের প্রতিবাদে অতিষ্ঠ হয়ে জেলা প্রশাসন বরাবরে লিখিত অভিযোগ দায়ের তিনগ্রামের লোকজন ।

তিন গ্রামের শতাধিক লোকজনের স্বাক্ষর দিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে এই পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায় সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ভৈরবহাঁটি গ্রামের বাসিন্দা বাচ্চু সিকদার কর্তৃক এলাকার নিরীহ লোকজনের উপর নানান ধরনের অত্যাচার নির্যাতন, অপকর্ম,জুলুম অত্যাচার থেকে মুক্তি পেতে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে কামারভিটা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মোঃ আনোয়ার হোসেন, একই গ্রামের বাসিন্দা মৃত মোঃ জামাল মিয়ার পুত্র মোঃ সবুজ মিয়া এই অভিযোগটি দায়ের করেন।

ভৈরব হাটি গ্রামের মঞ্জর আলী সিকদারের ছেলে বাচ্চু সিকদার একজন আওয়ামীলীগ নেতা। সে বিগত ৪/৫ বছর আগে ঐ এলাকায় প্রশাসনের নীতিমালা উপেক্ষা করে একটি নিজস্বপার্ক স্থাপন করেন যা বাচ্চু নগর পার্ক নামে পরিচিতি পেয়েছে সুনামগঞ্জ সদর উপজেলায়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, পার্ক স্থাপনের পর দর্শনার্থীদের বিনোদনের জায়গার নামে ঐ পার্কে সন্ধ্যা নেমে আসার সাথে সাথে শুরু হয় এলাকার কিছু বখাটে যুবকদের আনাগোনা ও অসামাজিক কার্যকলাপসহ ভারতীয় চোরাই মদের ব্যবসা, মাদক জাতীয় পন্য আদান প্রদানের একটি কেন্দ্রস্থল বানিয়ে রেখেছে। এই অভিযুক্ত বাচ্ছু ঐ পার্কে জোরপূর্বক ভাবে অন্যের রের্কডীয় ভূমি এবং অনেকের দখলীয় জমি ক্ষমতাবলে অন্যায়ভাবে দখল করে ঐ পাকের্র সীমানা বৃদ্ধি করে রেখেছেন। তিন গ্রামের কৃষকের সোনালী ফসল ধানের ক্ষেত পার্কের উত্তর পার্শে¦ রয়েছে যা প্রতি বছর গ্রামের কৃষক ঐ ফসল ঘরে তুলেন পার্কের উপর অবস্থিত তিন গ্রামের মানুষের যাতায়াতের রাস্তা দিয়ে। পূর্বপুরুষ হইতে ব্যবহৃত চলাচলের ঐ রাস্তার উপর দিয়ে ছোট ঠেলা গাড়ি ও টলি গাড়ি ব্যবহার করে ফসল ঘরে তুলে আসছেন গ্রামবাসী। বর্তমানে ঐ রাস্তার উপর দিয়ে চলাচল করে কৃষকের ফসলী জমি রূপন করতে বা ফসল ঘরে আনতে মারাত্বক ভাবে বাধার সম্মুখীন হচ্ছেন তিন গ্রামের মানুষেররা বাচ্চু সিকাদরের জুলুম অত্যাচারের কারনে। শুধু তাই নয় পার্ক স্থাপনের পর থেকেই স্বাধীন ভাবে চলাচল এবং ফসল রূপনসহ গবাদি পশু মাঠে আনা নেওয়া করতে পারছেন না বাচ্চু সিকদার কর্তৃক রাস্তা বন্ধ করার কারনে। গ্রামবাসী। এ বিষয়ে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে জিজ্ঞেস করিলে সে সাফ জানিয়ে দেয় পার্কের উত্তর পার্শে অবস্থিত কোন ফসল আনতে রাস্তা দিবে না। অথচ ঐ রাস্তাটি তিন গ্রাম (কামার ভিটা, কান্দাপাড়া, গুদিগাঁও) মানুষের চলাচলের একমাত্র রাস্তা।

উল্লেখ্য যে, ঐ পার্কে প্রতিদিন সন্ধার পরে চলে মাদক, জোয়া এবং বখাটেদের আড্ডার আসর যা সমাজের এক ক্ষতির কারন হয়ে দাড়িয়েছে। দিন দিন ধ্বংশের দিকে ঠেলে দিচ্ছে যুব সমাজকে। বিশেষ করে পার্কে গুরতে আসা দর্শনার্থীরাও পরেন বাচ্চু বাহিনীর ছিনতাইয়ের কবলে। তার অত্যাচারে যেমন অতিষ্ঠ এলাকাবাসী তেমনি দর্শনার্থীরাও পরেন ছিনতাইয়ের কবলে। বাচ্চু সিকদারের এসব কর্ম কান্ডের ফলে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে তেমনি কামার ভিটা গ্রামের যুব সমাজ জুয়া, মদ, মাদক সেবন করে চলে যাচ্ছে ধ্বংসের পথে। এসব বিষয়ে যেই প্রতিবাদ করে তাকেই পরতে হয় বাচ্চু বাহিনীর সন্ত্রাসীদের হামলার মুখে। বর্তমান অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ও থামেনি বাচ্চু সিকাদরের অপকর্ম ও জুলুম অত্যাচার। বাচ্চু সিকদারের জুলুম অত্যাচার থেকে গ্রাম বাসীর মুক্তিপেতে এবং তার ব্যাক্তিগত পরিবেশ দুষনকারী পার্কের বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহনসহ গ্রামবাসীর চলাচলের একমাত্র বেদখলকৃত রাস্তাটি দখল মুক্ত করে ভারতীয় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, ছিনতাই কারীদের গডফাদার, বাচ্চু সিকাদারের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়।

এ ব্যাপারে অভিযুক্ত বাচ্চু সিকদারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অন্যও জমি দখল ও পার্কে অসামাজিক কার্যকলাপের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন এলাকার কিছু লোক আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করতে এমন মিথ্যা অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মোঃ নাজমুল হক অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.