1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

সাংবাদিকদের মধ্যে ঐক্য রাখার অঙ্গিকার নিয়ে নতুন সদস্যদের বরণ করলো কমলনগর প্রেসক্লাব।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৪৯ দেখেছেন
মোঃ নুর হোসেন,লক্ষ্মীপুর :  সাংবাদিকদের মধ্যে ঐক্য রাখার অঙ্গিকার নিয়ে নতুন সদস্যদের বরণ করলো কমলনগর প্রেসক্লাব। উপজেলার কর্রমরত গণমাধ্যম কর্মীদের নিয়ে ১৮ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে কমলনগর প্রেসক্লাব রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে কমলনগর প্রেসক্লাব।
কমলনগর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার সভাপতি ইউছুফ আলী মিঠুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সাজ্জাদুর রহমান, ক্লাবের উপদেষ্টা ও ইনকিলাব প্রতিনিধি কাজী মোহাম্মদ ইউনুছ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ ফয়েজ, সহসভাপতি ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি এ আই তারেক প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অর্থ সম্পাদক আমজাদ হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম,  প্রচার সম্পাদক মোঃনুর নবী, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ জামাল উদ্দিন এবং মোঃ মোশারেফ হোসেন কিরণ, সদস্য আ্যাডভোকেট ফখরুল ইসলাম,এমরান হোসেন মুরাদ,আবদুল হান্নান,মোহাম্মদ ইব্রাহীম,আবদুর রহমান, ইব্রাহীম সুলতান,সিরাজুল ইসলাম,মোঃ নুর হোসেন,জায়েদ হোসেন,সাইফুল্লাহ মনির,আহমদ শরীফ,মাহফুজুর রহমান প্রমুখ।
এ সময় ২১ জন নতুন সদস্য তাদের ভিন্ন ভিন্ন অনুভূতি ও পরামর্শ দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এমসয় তারা আরো বলেন দীর্ঘদিন থেকে সাংবাদিকতা করলেও প্রেসক্লাব বিভিন্ন অংশ বিভক্ত থাকায় অফিসিয়ালি কোন সদস্য নেওয়া হয় নাই। আজ অবিভক্ত এই ক্লাবে আমরা যুক্ত হয়ে আগামীতে মানসম্ম সাংবাদিকতার পাশাপাশি কমলনগর উপজেলার উন্নয়ন, অনিয়ম নিয়ে একত্রে কাজ করবো।
সভাপতি ইউছুপ আলী মিঠু বলেন, আজকের পর থেকে কমলনগরে ভিন্ন ভিন্ন ধারায় বিভক্ত আর কোন প্রেসক্লাব অবশিষ্ট নেই। দীর্ঘ দিন প্রেসক্লাবের এক অংশের সভাপতি ছিলাম আমি। অন্য অংশে ছিলেন, আমাদের বন্ধু ও সহকর্মী  মোঃ ফয়েজ  এবং এআই তারেক। কিন্ত আজ আর  ভিন্ন কোন স্থানে  কোন প্রেসক্লাব নেই। সবাই এক হয়ে এখন একই ঘরের  নিচে তৈরি করেছি কমলনগর প্রেসক্লাব।
সহ সভাপতি এ আই তারেক বলেন, আমরা এখন সবাই অঙ্গীকার বদ্ধ হয়েছি আগামীতে কমলনগরের উন্নয়নে আমরা সবাই এক হয়ে কাজ করবো। আগে আমরা বিভক্ত ছিলাম। কিন্ত আজকের পর থেকে আমরা সবাই এক এবং অভিন্ন। কমলনগরের উন্নয়নে আমরা আর কোন অংশে বিভক্ত হতে চাই না। সকল সদস্যদের সুখে দূঃখে নিজ পরিবারের মতই পাশে থাকার অঙ্গীকার করেন।
সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ বলেন, আমাদের কাজ কমলনগরের উন্নয়ন, অপরাধ এবং নানা কাজে যে সব অনিয়ম যোগ্যতা ভিত্তিক  অপরাধ আছে সে আলোকে ব্যবস্থা নেয়া হবে। এ জন্য আমরা কমলনগরবাসীর সহযোগিতা চাই। আমরা আশা করি আমরা লক্ষ্যে এগিয়ে যাবো।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, ২০০৮ সালে কমলনগর প্রেসক্লাব প্রতিষ্ঠার পর আর কখনো প্রেসক্লাবে সদস্য গ্রহন করা হয়নি। অবশেষে এবার কমলনগর প্রেসক্লাবের সদস্য নেয়া হয়েছে। সদস্য ভর্তির নোটিশ ও বিজ্ঞাপন প্রচারের পর ৩০ জন সাংবাদিক প্রেসক্লাবের সদস্য পদ চেয়ে আবেদন করেন। যাচাই বাছাই শেষে  ২১জন সাংবাদিককে কমলনগর প্রেসক্লাবের সদস্য পদ প্রদান করা

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.