মোঃ ওয়াহেদুর রহমান: ১৭ নভেম্বর’২৪) সারা দেশের ন্যায় দিনাজপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধান ও চাল ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়।
খাদ্য মন্ত্রণালয়, ঢাকা’র ১৩ নভেম্বর’২৪ তারিখের ২৪৪ নং, ১৪ নভেম্বর’২৪ তারিখের ২৪৬ নং স্মারক এবং ১৪ নভেম্বর’২৪ তারিখের ২৪৭ নং স্মারকে দিনাজপুর জেলার অনুকূলে ৫২৮৭৩ মে.টন সিদ্ধ চাল, ১৩৮০৬ মে. টন আতপ চাল এবং ১৭৯৯১ মে.টন ধানের লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতি কেজি সিদ্ধ চাল ৪৭ টাকা, আতপ চাল ৪৬ টাকা এবং ধান ৩৩ টাকা হিসেবে সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে। সিদ্ধ ও আতপ চাল সংগ্রহের জন্য চালকল মালিকদের সাথে চুক্তি সম্পাদনের সময়সীমা ১৭ নভেম্বর’২৪ হতে ২৮ নভেম্বর’২৪ তারিখ পর্যন্ত নির্ধারিত রয়েছে। সিদ্ধ চাল ও ধান সংগ্রহের সময়সীমা ১৭ নভেম্বর’২৪ তারিখ পর্যন্ত এবং আতপ চাল সংগ্রহের সময়সীমা ১৫ মার্চ’২৫ তারিখ পর্যন্ত নির্ধারিত রয়েছে। এ জেলায় ১৩টি উপজেলার মধ্যে ৫টি উপজেলায় কৃষকের অ্যাপসের মাধ্যমে ধান এবং মিলিং সফটওয়্যার এর মাধ্যমে ২টি উপজেলায় চাল সংগ্রহ করা হবে। অভ্যন্তরীণ সংগ্রহ শাখা, খাদ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা’র ১৪ নভেম্বর’২৪ তারিখের ২৪৫ নং স্মারকের নির্দেশনা মোতাবেক খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মাসুদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি খাদ্য মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার সারাদেশে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। উক্ত অনুষ্ঠানের ধারাবাহিকতায় দিনাজপুর সদর উপজেলার পুলহাট এলএসডি’তে খাদ্যশস্য সংগ্রহের শুভ উদ্বোধন করেন মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, দিনাজপুর ও সভাপতি, জেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটি দিনাজপুর। এ সময় মোঃ আবু নাসার উদ্দিন, উপসচিব, খাদ্য মন্ত্রণালয়, মোঃ নুরুজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর ও সদস্য, জেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটি, সুবীর নাথ চৌধুরী, জেলা খাদ্য নিয়ন্ত্রক, দিনাজপুর ও সদস্য সচিব, জেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটি, মোহাম্মদ নুর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), দিনাজপুর ও সদস্য, জেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটি, মোঃ রবিউল হাসান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, দিনাজপুর ও সদস্য, জেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটি, মোঃ মোছাদ্দেক হসেন, সভাপতি জেলা চালকল মালিক গ্রুপ, দিনাজপুর ও সদস্য, জেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটি, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও জেলার শীর্ষস্থানীয় সম্মানিত চালকল মালিকগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।