1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

সিংড়ায় পুকুরে বিষ প্রয়োগ, অর্ধ কোটি টাকার ক্ষতি মৎস্যচাষীর

  • আপডেট সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৩৬ দেখেছেন

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় পুকুরে বিষ প্রয়োগ করে অর্ধ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে মৎস্যচাষী শাহ জামাল। ঘটনাটি ঘটেছে উপজেলার সুকাশ ইউনিয়নের লওদাপাড়ার গ্রামে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী শাহ জামাল ঐ গ্রামের মৃত সুর্যত আলী শেখের পুত্র। গতকাল শুক্রবার গভীর রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে টেংরা, পাবদা, কাতলা, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে।

স্থানীয়রা এবং ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী জানান, প্রায় ৬ মাস আগে ঐ গ্রামের আ: সামাদ গং এর কাছ থেকে ৩ বছরের জন্য ১২ বিঘা পুকুর লিজ নিয়ে প্রায় ১০ প্রজাতির মাছ ছাড়া হয়। শুক্রবার গভীর রাতে কে বা কারা শত্রুতা করে বিষ প্রয়োগ করে। আজ শনিবার ভোরে এসে পুকুরে মাছ ভেসে উঠতে দেখে এবং বিষ প্রয়োগের কিটনাশক উদ্ধার করা হয়।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী আরো জানান, শত্রুতা মুলক কেউ এটা করেছে। এতে তারা সর্বশান্ত। প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.