1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

শ্রীপুরে মাদক সম্রাট লালজি’র বাড়িতে অভিযান, মাদকসহ গ্রেফতার-৫

  • আপডেট সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৮৪ দেখেছেন
 মোঃ শফিকুল ইসলাম, শ্রীপুর গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুর বাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৮ লিটার চোলাই মদ, ১১৩ পুরিয়া গাঁজা ও নগদ ২০ হাজার টাকাসহ ৩নারী ও ১পুরুষসহ মোট চারজনকে গ্রেফতার করে শ্রীপুর থানা পুলিশ।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কুমার কর, শ্রীপুর বাজার ব্যবসায়ী নিরাপত্তা ও পরিচালনা কমিটির সভাপতি আরিফ সরকার, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সহযোগিতায় শ্রীপুর বাজার পশু হাসপাতালের সামনে লালজি’র বাড়িতে অভিযান চালিয়ে তাদের কে মাদকসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন, শ্রীপুর ০২ নং ওয়ার্ডের ঈশ্বর রবিদাসের মেয়ে রিনা রবিদাস (৫৫), সুনিল রবিদাসের মেয়ে শ্যামলী রবিদাস (৩০), লালজি রবিদাসের স্ত্রী ফুলমতি রবিদাস (৪৫), লালজি রবিদাসের ছেলে সুজন রবিদাস। মাদকবিরোধী অভিযানে আটককৃতদের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় একটি (মামলা-২৩) রুজু করা হয়েছে। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন ওসি জয়নাল আবেদীন মন্ডল।
শ্রীপুর বাজার ব্যবসায়ী নিরাপত্তা ও পরিচালনা কমিটির সভাপতি আরিফ সরকার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে পশু হাসপাতালের সামনে লাল জির বাড়িতে দিনে দুপুরে ২৪ ঘন্টা মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারেননি। আমাদের প্রতিশ্রুতি ছিল শ্রীপুর বাজারকে মাদক মুক্ত করতে হবে। আমরা শ্রীপুর থানার ওসির নেতৃত্বে লালজির বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ চারজন কে আটক করা হয়। আমাদের প্রথম অভিযান সফল হয়েছে । তবে পর্যায়ক্রমে পুলিশের সহযোগিতায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, বাজার কমিটির সহযোগিতায় মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পৃথক অভিযানে রংপুরের পীরগঞ্জ উপজেলার আনতাজ উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন কালটু(৩৫) কে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। সে পৌরসভার কেওয়া পূর্ব খন্ড এলাকার শরীফার বাড়িতে ভাড়া থাকতো। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে গাজীপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.