1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

মাদারীপুরে হত্যা মামলার আসামী গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ দেখেছেন

মাদারীপুর থেকে নাসির উদ্দিন লিটন: মাদারীপুরে চাঞ্চল্যকর ইকবাল বেপারী হত্যা মামলার এজাহারনামীয় আসামী রাকিব বেপারী (২৫) কে যৌথ বাহিনীর অভিযানে খুলনা জেলার দিঘলিয়া থানাধীন সেনহাটি এলাকা হতে গ্রেফতার করেছে মাদারীপুর র‌্যাব -৮ ও খুলনা র‌্যাব-৬।

র‍্যাবের একটি বিশেষ চৌকস টিম যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১২ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে খুলনা জেলার দিঘলিয়া থানাধীন সেনহাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী রাকিব বেপারীকে গ্রেফতার করে।আটক রাকিব বেপারী মাদারীপুর সদর থানাধীন চরখাগদি এলাকার মৃত: মস্তফা বেপারীর ছেলে। আজ বিকেলে র‍্যাব-৮ এ তথ্য নিশ্চিত করে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত অভিযুক্ত আসামী রাকিব বেপারী ও তার সহযোগী অন্যান্য আসামীদের মামলার ভিকটিম ইকবাল বেপারীর সাথে দীর্ঘদিন যাবৎ স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে গত ২১/০৯/২৪ তারিখ সন্ধ্যা অনুমান ৭ ঘটিকার সময় ধৃত আসামীসহ তার সহযোগী আসামীরা হাতে দেশি অস্ত্রশস্ত্র ও বোমা নিয়ে চরমুগুরিয়া বাজারস্থ সেলিম সুপার মাকের্টে অবস্থিত ভিকটিমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। ধৃত আসামীর সাথে তার সহযোগী আসামীরা ভিকটিমের দোকানপাট ভাংচুর ও লুটপাঠ চালায়। ধৃত আসামী ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে আসামীরা হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকা ত্যাগ করে। স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করে। আটক রাকিব বেপারীকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.