1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

ধনবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৩১ দেখেছেন
মো. রনি ধনবাড়ী টাঙ্গাইল : টাঙ্গাইলের ধনবাড়ীতে ১১ নভেম্বর সকাল ১১ টায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা পরিষদ  চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে গম, ভূট্টা,সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ধনবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়ন ও  ১ টি পৌরসভায়  ৫ হাজার ৬ শত  জন কৃষককে  বীজ ও সার বিতরণ করা হয়। প্রতিজনকে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার  বিতরণ করা হয়।
 এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভারপ্রাপ্ত  উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারাহ ফাতেহা তাকমিলা । এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার শাহারিয়া আক্তার,  উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মালেক,  উপসহকারী কৃষি কর্মকর্তা  ফরিদ আহমেদ
ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান বলেন, ধানের পাশাপাশি অন্যান্য ফসলের চাহিদা পুরণের লক্ষ্যে এগুলোর চাষাবাদ বৃদ্ধির জন্য কৃষকদের উৎসাহ বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সেই সাথে এসব ফসল চাষাবাদে সার্বক্ষণিক তদারকি ও পরামর্শ প্রদান করবেন মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।
এসময় আরো উপস্থিত ছিলেন  ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাব এর সভাপতি জীবন মাহমুদ শক্তি,  সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান সোহান,  সাংগঠনিক  সম্পাদক  মো. শাহ্ পরানুল ইসলাম রনি সহ পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.