1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

শ্রীপুরে যুবদল নেতার বসতবাড়ি হামলা চালিয়ে ভাংচুর লুটপাট মারধরের অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৪৯ দেখেছেন

শ্রীপুর, গাজীপুর, প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে যুবদল নেতার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর লুটপাটের অভিযোগ উঠেছে যুবদল ও শ্রমিকদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মারধর করে গুরুতর আহত করা হয়েছে যুবদল নেতা ফাইজুল ইসলামকে। ভাংচুর করা হয়েছে ৫টি মোটরসাইকেল। এবিষয়ে ভুক্তভোগী যুবদল নেতা ফাইজুল ইসলাম বাদী হয়ে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম ও শ্রমিকদল নেতা শরিফুল ইসলামসহ (৩০) জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত বুধবার দুপুরে উপজেলার মাওনা গ্রামের জনৈক ফাইজুদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ফাইজুল ইসলাম উপজেলার মাওনা গ্রামের শামসুদ্দিনের ছেলে। তিনি গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য।

ভুক্তভোগী ফাইজুল ইসলাম অভিযোগ করে বলেন, বেশকিছু দিন যাবৎ স্থানীয় কাজল মিয়ার সঙ্গে আমার জমিজমা নিয়ে বিরোধ চলছে। আমার জমি জবরদখল করতে চেষ্টা চালাচ্ছে। হঠাৎ করে অভিযুক্ত কাজল মিয়া জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শ্রমিকদল নেতা শরিফুল ইসলামকে ভাড়া করে এনে আমার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট শুরু করে। আরিফ সরকার ও শরিফ সরকারের নেতৃত্বে আমার বসতবাড়ির প্রতিটি কক্ষে চামলা চালিয়ে ভাংচুর লুটপাট করে। স্বর্ণালঙ্কার লুটপাট করে নেয়। ভাংচুর চালায় ৫টি মোটরসাইকেল। আমি বাধা দিতে গেলে সন্ত্রাসীরা আমাকে কুপিয়ে মারাত্মক আহত করে। এবিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। তিনি আরও জানান, আমাকে মারধর কুপিয়ে আহত করে আমার জমি জবরদখল করে সীমানা প্রাচীর নির্মাণ করে দখলে নিচ্ছে। আমি পুলিশের সহযোগিতা চেয়েও পাচ্ছি না।

অভিযুক্ত জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে ফাইজুল ইসলাম মিথ্যা অভিযোগ দিচ্ছে। আমি ঘটনাস্থলে যায়নি। এমন কোন প্রমাণ দিতে পারবে না।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.