1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

বগুড়ায় চার কেজি গাঁজাসহ গ্রেফতার- ৩

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৭২ দেখেছেন

এস.এম.জয়, জেলা প্রতিনিধি, বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে চার কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২৯শে অক্টোবর) রাতে বগুড়া-নাটোর মহাসড়কের ইছবপুর এলাকা থেকে চার কেজি গাঁজাসহ তিনজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নাটোর জেলার সিংড়া উপজেলার কুমগ্রাম এলাকার উত্তম প্রামাণিক (৩১), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার ধর্মপুর এলাকার রিপন সরকার (২৮) ও ঘামলাপূর্ব এলাকার জাহাঙ্গীর আলম আপেল (৩০)।

থানা সূত্রে জানা গেছে, বগুড়া-নাটোর মহাসড়কে নাটোরগামী একটি সিএনজি (রেজিষ্ট্রেশন নম্বর-থ-১১-৫৫১৬) যাত্রী মাদক বহন করছে এমন তথ্য পাওয়ার পর কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামানের নেতৃত্বে এসআই আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত সিএনজি আটক করে। এরপর সিএনজিতে আসামিদের কাছে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ- তথ্য “জাতীয় দৈনিক ঘোষণা” -কে নিশ্চিত করে বলেন, এ- বিষয়ে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.