1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

খাগড়াছড়ি সাংবাদিক গ্রেফতার ও সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলাযর প্রতিবাদ রাঙ্গামাটি সাংবাদিক সমাজের।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১২৩ দেখেছেন

মোঃ মোঃ কামরুল ইসলাম রানা , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি : ২৮ অক্টোবর সোমবার সকাল ১১.০০ঘটিকায় জেলা শহরের প্রাণকেন্দ্র বনরূপা সিএনজি স্টেশনে ‘রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকরা’ ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেন। খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি প্রদীপ চৌধুরীসহ দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলার প্রতিবাদ এবং আটকদের মুক্তির দাবিতে এই প্রতীকী কর্মবিরতি পালন করছেন রাঙ্গামাটির সাংবাদিকরা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন রাঙ্গামাটির প্রবীণ সাংবাদিক দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমদ, সুনীল কান্তি দে, রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সুশীল প্রসাদ চাকমা, রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙ্গামাটি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দে, দৈনিক সমকালের রাঙ্গামাটি প্রতিনিধি সত্রং চাকমাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।
এ সময় বক্তারা বলেন, ‘৫ই আগষ্টের পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সাংবাদিকদের নামে মামলা হলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা হবে না। অথচ আমরা এখন দেখতে পাচ্ছি সারাদেশ ব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হচ্ছে এবং কোন তদন্ত ছাড়াই গ্রেফতার করা হচ্ছে সাংবাদিকদের। তারই প্রতিফলন দেখছি খাগড়াছড়িতে সাংবাদিক প্রদীপ চৌধুরীকে প্রতিহিংসামূলক মামলা দিয়ে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো বিষয়টি। গেফতার করার পর আদালতে তার পক্ষে কোনো আইনজীবীকেও দাঁড়াতে দেওয়া হচ্ছে না। এভাবে যদি খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরীসহ সারা দেশের সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে, আটক করে, জেল হাজতে প্রেরণ করা হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতা অচিরে বিলুপ্ত হবে।’
এসময় বক্তারা আরও বলেন, সাংবাদিক প্রদীপ চৌধুরীর বিরুদ্ধে গত ৫ আগস্টের পর ৫টি মামলা দায়ের করা হয়েছে। যা মিথ্যা ও নির্যাতনমূলক। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলার মামলা দেয়া হয়েছে, যা উদ্দেশ্যমূলক। তিনি কলম দিয়ে লেখালেখি করেন, কোনও হামলা-অগ্নিসংযোগে জড়িত নন। এ ধরনের হয়রানিমূলক মামলা ও গ্রেফতার স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ দাবি করে বক্তারা দ্রুত প্রদীপ চৌধুরীরসহ সারা দেশে সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। প্রতীকী কর্মবিরতি শেষে সাংবাদিকরা জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.