হোসাইন আহমদ,কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জামাতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবির ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯ ঘঠিকার কমলগঞ্জ দাখিল মাদরাসায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা আমীর মো: মাসুক মিয়া,দারসুল কুরআন পেশ করেন মৌলভীবাজার পৌরসভার আমীর হাফেজ তাজুল ইসলাম। বিভিন্ন বিষয়ে আলোচনা পেশ করেন, মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাও:আব্দুর রহমান,জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ ও আজিজ আহমদ কিবরিয়া,কমলগঞ্জ উপজেলা সেক্রেটারী এডভোকেট কামরুল ইসলাম।উপজেলা কর্মপরিষদ সদস্য মাও:আব্দুস সালামের পরিচালনায় শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর,উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মো: আইয়ূব আলি,বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি আতাউর রহমান খান,শমসেরনগর ইউনিয়ন সভাপতি মাও:আব্দুল মোছাব্বির,কমলগঞ্জ পৌরসভার সভাপতি মো: আব্দুল হাই,কমলগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি এবায়দুর রহমান প্রমুখ। উল্লেখ্য, বিকাল ৪ঘঠিকায় একই স্থানে বাংলাদেশ জামাতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রক্তাত্ব ২৮ অক্টোবর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।