1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

গাজীপুরের কোনাবাড়ীতে হযরত উম্মে হাবিবা (রাঃ) মহিলা মাদ্রাসা থেকে এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৫৭ দেখেছেন

সোহাগী আক্তার জুই, রিপোর্টার,গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ীতে হযরত উম্মে হাবিবা (রাঃ) মহিলা মাদ্রাসা থেকে মোছাঃ সুমাইয়া আক্তার (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে কোনাবাড়ী মেট্রো থানা পুলিশ । ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছেন বলে জানিয়েছেন এস.আই তামিম। ঘটনাস্থলে সরজমিনে গিয়ে জানা গেছে গতকাল রাতে কোন এক সময় উক্ত মাদ্রাসা ছাত্রী মোছাঃ সুমাইয়া আক্তার (১৩) সেলিংফ্যানের সাথে গলায় কাপড় বেঁধে ঝুলিয়ে থাকতে দেখেন ঐ মাদ্রসার এক শিক্ষিকা তড়িঘড়ি করে নামিয়ে ফেলেন এবং মাদ্রাসার পরিচালক মোঃ কারী মোহাম্মাদ শামিম সরকারকে জানায়। মাদ্রাসার পরিচালকের নিকট এই হত্যা কান্ড বিষয়ে জানতে চাইলে তিনি বলেন গতরাতে ফজরের নামাজ পড়তে ডাকতে লাশটি নামিয়ে আমাকে জানালে আমি থানায় খবর দেই এবং ছাত্রীর পরিবারে মোবাইলে বিষয়টি অবগত করি। উক্ত ছাত্রীর বাবা ও চাচা এসে মোছাঃ সুমাইয়া আক্তার (১৩) এর লাশটি নিজ বাড়িতে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় জনগন এবং কয়েকজন অভিভাবক মূল ঘটনা জানতে চাইলে মাদ্রসা কর্তৃপক্ষের সাথে বাকবিতণ্ড ও হাতাহাতি হয়। এ সময় ক্ষিপ্ত অভিভাবক ও স্থানীয় জনগন একজন শিক্ষিকাকে লাঞ্চিত করেছেন বলে গণমুখে জানা যায়। কয়েজন মাদ্রাসা ছাত্রীকে এ বিষয়ে জানতে চাইলে তারা বলে গতকাল খাবারের সময় একটি প্লেট সুমাইয়ার হাত থেকে পরে গিয়ে ভেঙে যায় তার জন্য ম্যাডাম তাকে অনেক মারধর করে এবং তাকে আলাদা রুমে আটকে রাখেন এরপর ফজরের নামাজের সয়ম তাকে আমরা মৃত অবস্থায় দেখি। এ বিষয়ে মোছাঃ সুমাইয়া আক্তার মীম এর পিতার নিকট হত্যা সম্পর্কে জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হন নাই। বর্তমানে উক্ত হযরত উম্মে হাবিবা (রাঃ) মহিলা মাদ্রাসা সকল ছাত্রীদের ছুটি দিয়ে সাময়িক বন্ধ ঘোষনা করেছেন মাদ্রাসা কর্রতৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.