1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা ‌কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ দিনাজপুরের বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নাগরপুরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • আপডেট সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৪৩ দেখেছেন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের উদ্যোগে রবিবার সকালে বিএনপির দলীয় কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. নাজমুল হক স্বাধীন এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলামের সঞ্চালনায় ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ সালাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।

ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আহাম্মদ আলী রানা, যুবদলের সাবেক আহবায়ক মো. ফনির হোসেন ভূইয়া, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দ্বীপন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, যুগ্ন-আহবায়ক মো. ইকবাল কবীর, এলিম মাহমুদ আলিম, আরিফুল ইসলাম নবা, মোশারফ হোসেন মুসা, মো. আলতাব হোসেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলূ, ছাত্র বিষয়ক সম্পাদক মো. জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান, উপজেলা ছাত্র দলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মো. মনির হোসেন। উপজেলা ওলামাদলের সভাপতি মো. আবু বকর সিদ্দিকের প্রবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয় । এসময় উপজেলা বিএনপির সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.