1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

জয়পুরহাটের কালাইয়ে দূধর্ষ ডাকাতি গরু স্বর্নালঙ্কার, চাল, টাকা লুট, আহত ৪

  • আপডেট সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১০২ দেখেছেন

সেলিম হোসেন রুবেল, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে ডাকাতির ঘটনায় ৪টি বিদেশী জাতের গরু, ২ভরি স্বর্নালঙ্কার, চাল ও নগদ অর্থসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল ডাকা্ত দল লুট করেছে বলে দাবী ভূক্তভোগী পরিবারের। এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তাসহ ৪ জন আহত হয়েছেন। আজ শনিবার ভোর রাতে ওই উপজেলার বাখড়া গ্রামের কছিমুদ্দিনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতদের হামলায় আহতরা হলেন, গৃহকর্তা কছিমুদ্দিন (৬৫),কছিমুদ্দিনের স্ত্রী মালা বেগম (৬০), বড় ছেলে গোলাম মোস্তফা (৪১) ছোট ছেলে এরশাদুল ইসলামের স্ত্রী মালা বেগম (২৭) গোলাম মোস্তফার মেয়ে মিম্মা আখতার (১৬)ও ছেলে রাহিফ (৮)। আহতদের মধ্যে গোলাম মোস্তফা ও রোকেয়া বেগমকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মালা বেগমকে জয়পুরাট জেলা হামপাতালে ভর্তি করা হয়েছে। আর অবশিষ্টদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভূক্তভোগীরা জানান, শুক্রবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে ৮/১০ জনের ডাকাত দল তাদের বাড়ির সিমানা প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে লোহার রড় ও ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ৫ লক্ষাধিক টাকা মূল্যের ৪টি বিদেশী জাতের গরু, ৩ লাখ টাকার ২ ভরি স্বর্নালঙ্কার, অর্ধ লক্ষাধিক টাকার চাল, নগদ ১ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ওই বাড়িতে থাকা শিশু ও নারীরা চিৎকার ও কান্নাকাটি করলে ডাকাতরা রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারী মারপিট করতে থাকে। এতে গৃহকর্তা, শিশু ও নারীসহ ৬ জন আহত হন। কিছুটা সুস্থ হলে থানায় মামলা করবেন বলেও জানান ভূক্তভোগীরা।

কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন জানান, খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে, তদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহন করতে পুলিশী অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.