1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

নাগরপুরে সালাম পিন্টু মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৪৯ দেখেছেন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এড.আব্দুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করছে উপজেলা যুবদল। বুধবার (২৩ অক্টোবর ) সকালে নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মো. রবিউল আউয়াল লাভলুর দিকনির্দেশনায় এ বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি চৌধুরী বাড়ি থেকে শুরু হয়ে নাগরপুর সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা যুবদলের (ভার:) আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন, যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম নবা, মো. আলতাব হোসেন, মো. এলিম মাহমুদ আলিম, মো. ইকবাল কবির, মো. আজিজুল হক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান রানা, তাঁতি দলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন দেলু, জিয়া মঞ্চের সদস্য সচিব জাকারিয়া হোসেন জাকিরসহ যুবদল, মৎস্যজীবি দল ও তাঁতি দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে নেতারা বলেন, মিথ্যা মামলায় ফরমায়েশি সাজা দিয়ে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এড.আব্দুস সালাম পিন্টুর কারাগারে বন্দি রাখা হয়েছে। অবিলম্বে এই নেতার মুক্তি না হওয়া পর্যন্ত রাজ পথে থাকবে তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.