1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

রাজশাহী মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক পক্ষ ২০২৪ কর্মী সভার আয়োজন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৫২ দেখেছেন

জাকারিয়া আল ফয়সাল, রাজশাহী: সারাদেশে সংগঠনের শক্তি বৃদ্ধি করা এবং সংগঠনের কার্যক্রম পরিচালনা ও বিস্তৃতির লক্ষ্যে ” বৈষম্যহীন সমাজ গঠনের পূর্বশর্ত নারী-পুরুষের সমতা”এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে আজ ২২অক্টোবর২০২৪ বিকাল ৪.০০ টায় মুন্সী ডাঙ্গার পাড়া কমিটিতে সাংগঠনিক পক্ষ ২৪- কর্মী সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সিডাঙ্গার পাড়া কমিটির আহবায়ক রজুফা বেগম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন ও লিগ্যাল এইড সম্পাদক শিখা রায় প্রমুখ। সভায় বক্তারা বলেন, সংগঠনের স্বেচ্ছাসেবার অঙ্গীকারের পাশাপাশি ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের ভিত্তিতে সংগঠনের আদর্শকে সমুন্নত রাখা। সাম্প্রতিক সময়ে নারীদের আবার ঘরে বন্দি করার জন্য নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বিভিন্ন ঘটনায় আমরা লক্ষ্য করছি। নারীকে স্বাধীন চলাফেরা পোশাক সহ বিভিন্ন বিষয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। সমাজকে এই দৃষ্টিভঙ্গি নিরসনে যুক্ত করার আন্দোলন গড়ে তুলতে হবে এবং পাশাপাশি সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাতে হবে। সভায় নতুন সদস্যপদ গ্রহণ করেন এবং নবায়ন করা হয়। সভায় উপস্থিত ছিলেন পাড়া কমিটির সদস্য ও জেলা কমিটির নেত্রীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.