1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, শিরোপা অপরাধ উত্তর বিভাগের সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা রুহিয়ায় ২২পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক কারবারি আটক ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান কালকিনিতে অতিরিক্ত মজুদ ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা টঙ্গীতে র‍্যাবের হাতে গ্রেফতার দেওয়ানগঞ্জের শীর্ষ ভূমিদস্যু ও সন্ত্রাসী ফারুক খান নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু

বগুড়া শিবগঞ্জ চাঁদাবাজদের গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৪৩ দেখেছেন

বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জ পৌর সিএনজি স্ট্যান্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদা আদায়কালে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) ১১:৩০মিনিটে এ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন -পৌর এলাকার চকভোলাখা গ্রামের মৃত ফজলার রহমান ফজলুর ছেলে উপজেলা কৃষকলীগ এর সাধারণ সম্পাদক শাহিনুর রহমান ও হবিবুর রহমানের ছেলে তারাজুল ইসলাম।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, সাম্প্রতিক সময়ে শিবগঞ্জ এলাকায় সিএনজি অটোরিকশা থেকে জোরপূর্বক অবৈধভাবে চাঁদা আদায় সংক্রান্ত অভিযোগে থানা পুলিশ এ ব্যবস্থা নেয়।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহেআলম বলেন, শিবগঞ্জে কোন চাঁদাবাজের স্থান নেই। বিএনপির পক্ষ থেকে সকল চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্হা নিতে প্রশাসনের প্রতি আগেই অনুরোধ জানানো হয়েছিল। ভবিষ্যতে এ উপজেলায় কেউ চাঁদাবাজি করার চেষ্টা করলে বিএনপির পক্ষ থেকে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক, জনাব,তাসনিমুজ্জামন এর কাছে জানতে চাইলে তিনি বলেন পৌরসভার পক্ষ থেকে রশিদ দিয়ে চাঁদা তোলার কোন অনুমতি নেই। অবৈধভাবে কেউ চাঁদা তুললে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.