1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রাইভেট বাণিজ্য ও অনিয়মের অভিযোগ শিবালয়ের শাকরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে হিজলা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পটিয়ায় মোহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়নে কমিটি গঠন আগৈলঝাড়ায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিকী সভা রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৫৬ দেখেছেন

আফছানা আক্তার, জেলা প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ২ প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়ম বিষয়ে বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরকে সতর্ক ও সচেতন করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে চৌদ্দগ্রাম বাজারে উপজেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লার যৌথ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) কাজী মো: শাহান, পরিদর্শক (মেট্রোলজি) বিএসটিআই, কুমিল্লা মো: হাফিজুর রহমান। অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

অভিযানকালে বিএসটিআই সনদ গ্রহণ ব্যাতীত বেকারী পণ্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করায় চৌদ্দগ্রাম বাজারস্থ ওয়াপদা রোডের সিলভার ফুডকে ১০ হাজার টাকা ও বৈধ ভেরিফিকেশন সনদ ব্যাতীত ডিজিটাল স্কেল ব্যবহার করায় মুসলিম ফুড এন্ড বেকারর্সকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে বিএসটিআই, কুমিল্লা এর পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.