1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক করতোয়া কুরিয়ার সার্ভিস এর কার্গো কাভার্ড ভ্যান সহ আটক।।

  • আপডেট সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৭১ দেখেছেন
এস.এম শহিদুল ইসলাম বাবলু, লালমনিরহাট:  বিজিবি প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, মাদক পাচার রোধ, চোরাচালান প্রতিরোধসহ সীমান্তে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৩ অক্টোবর তারিখ আনুমানিক  ৮,৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ গংগারহাট বিওপি কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা হতে করতোয়া কুরিয়ার সার্ভিস এর একটি কার্গো কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৪-২২৬৬) ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল বহন করে ঢাকায় গমন করবে। উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশক্রমে গংগারহাট বিওপি হতে একটি বিশেষ টহল দল বড়বাড়ী এলাকায় রাস্তার পার্শ্বে ওঁৎ পেতে থাকে। আনুমানিক ৯,১৫ ঘটিকায় উক্ত কাভার্ড ভ্যানটি আসতে দেখে টহল দল গাড়ীটিকে থামার নির্দেশ দিলে গাড়ীটি না থামায় টহল দল গাড়ীটির পিছু ধাওয়া করতে থাকে। পরবর্তীতে গাড়ীটি অদ্য ১৪ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক ০০৪৫ ঘটিকায় তিস্তা টোল প্লাজায় পৌছায় তখন টহল দল উক্ত গাড়ীটি আটক করতে সক্ষম হয় এবং গাড়ীটি তল্লাশী করে গাড়ীর ভিতরে ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল পাওয়া যায়। পরবর্তীতে উক্ত কাভার্ড ভ্যান ব্যাটালিয়ন সদরে আনয়ন করতঃ কাভার্ড ভ্যানের মধ্য হতে নিম্নবর্ণিত ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল উদ্ধার করে বিজিবি।আটককৃত মালামাল গুলো হচ্ছে  উন্নমানের শাড়ী-১৪৬৬ পিস (২,১৯,৯০,০০০/-)। প্যান্ট পিস-১০০০টি (১৫,০০,০০০/-)। পাঞ্জাবী-১৪৭৯টি (৪৪,৩৭,০০০/-)। কার্গো কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৪-২২৬৬)-০১টি (৪০,০০,০০০/-)। সর্বমোট সিজার মূল্য-৩,১৯,২৭,০০০/- (তিন কোটি ঊনিশ লক্ষ সাতাশ হাজার) টাকা পরে আটককৃত ভারতীয় মালামাল গুলো কাষ্টম অফিসে জসা করে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যটালিয়ন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.