1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

একাধিক ছাত্রীর সাথে প্রাইভেট শিক্ষকের অনৈতিক সম্পর্ক, এলাকায় তোলপাড়

  • আপডেট সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৫৮ দেখেছেন

হায়দার হাওলাদার: বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া কারিগরি স্কুল এন্ড কলেজের ল্যাব সহকারী হাফিজুর শান্ত নামের এক ব্যাক্তির বিরুদ্ধে ওই বিদ্যালয়ের ৩ জন ছাত্রীর সাথে অনৈতিক (শারীরিক) সম্পর্কের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে কড়ইবাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা ও কড়ইবাড়িয়া কারিগরি স্কুল এন্ড কলেজের এক ছাত্রী এলাকা ছাড়া এবং হাফিজুর রহমান শান্ত নামের ওই ব্যাক্তি গা ডাকা দিয়েছে।

স্থানীয়রা বলেছেন, কড়ইবাড়িয়া কারিগরি স্কুল এন্ড কলেজের ল্যাব সহকারী হাফিজুর রহমান শান্ত ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন কড়ইবাড়িয়া বাজারের নিজ বাসায়। ছাত্রীদের নানা প্রলোভন দেখিয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করাই তার নেশা ও পেশা ছিলো।

এবিষয়ে ছাত্রীদের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনকারী অভিযুক্ত হাফিজুর রহমান শান্ত নামের ওই ব্যাক্তিকে মুঠোফোনের মাধ্যমে না পাওয়া গেলে ক্ষুদে বার্তা পাঠিয়েও তার সাক্ষাৎ মেলেনি।

এবিষয়ে কড়ইবাড়িয়া কারিগরি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক কবির হোসেন বলেন, কড়ইবাড়িয়া এলাকার একটি মেয়ে আমার এখানে ১০ শ্রেণীতে পড়ে। তাকে প্রাইভেট পড়াতেন শান্ত। তার সাথে এঘটনা শোনার পরে আমি শান্তকে স্কুলে আসতে নিষেধ করেছি। শান্ত আমার এখানে নিয়োগপ্রাপ্ত না, কমিটির মাধ্যমে ল্যাব সহকারী হিসেবে কাজ করত। আর এ ঘটনা এলাকায় ছড়িয়ে পরার পর থেকে সে আর বিদ্যালায়ে আসেনা।

তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চ্যাটারজী বলেন, বিষয়টি সবেমাত্র অবগত হলাম। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.