মো: জান্নাতুল নাঈম, বগুড়া শিবগঞ্জ প্রতিনিধি: শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের দেয়া তথ্য শিবগঞ্জ ৫৪ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ বুধবার (৯ অক্টোবর) থেকে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এর মধ্যদিয়ে ৪ সন্তান লক্ষ্মী সরস্বতী, কার্তিক ও গণেশকে নিয়ে স্বামী গৃহ কৈলাশ থেকে মর্তলোকে বাবার বাড়িতে আগমন করেছেন দেবী দুর্গা। আগামী রোববার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে ৫ দিনব্যাপি এ উৎসবের।
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে শিবগঞ্জ,উপজেলার, বিভিন্ন মন্ডপে গুলোতেও উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ঢাক-ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মণ্ডপ। বিভিন্ন ধরণের আলোক সজ্জায় সেজেছে নতুন সাজে। মন্ডপে ভক্তরা প্রার্থনা করছেন দুর্গা বাধাবিঘ্ন, ভয়, দুঃখ, শোক, জ্বালা, যন্ত্রণা এসব থেকে তাদের রক্ষা করবেন। ‘মহা চন্ডীতে’ উল্লেখ আছে, ত্রেতা যুগে ভগবান রাজা রাম চন্দ্র দশানন রাবণের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন। পাপের বিনাশের লক্ষ্যে দেবী আদ্যাশক্তি মহামায়ার কাছে শক্তি বৃদ্ধির আশায় শরৎ কালে তার পূজা করেছিলেন এবং যুদ্ধে জয়লাভ করে দেবী সীতাকে উদ্ধার করেন ও রাবণকে হত্যা করতে সক্ষম হন রাম চন্দ্র। সেই থেকে পৃথিবীতে প্রতি বছর শরৎকালে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গোৎসব পালন করে আসছেন।
শাস্ত্র মতে, এ বছরে দেবী দুর্গার আগমন হবে দোলায় বা পালকিতে। ওই পালকি বা দোলায় দেবীর আগমন বা গমন হলে ফলাফল হয় মড়ক। দেবী দুর্গার ২০২৪ সালে মর্ত্যে আগমন যেহেতু দোলায় হচ্ছে, তার ফলাফল হতে পারে মড়ক। যা শুভ ইঙ্গিত নয়। এ ছাড়াও দেবী স্বর্গে গমন করবেন ঘোটকে বা ঘোড়ায়। দেবীর গমন বা আগমন ঘোটকে হলে ফলাফল ছত্রভঙ্গ হয়। সেই নিরিখে ২০২৪ সালে দেবীর গমন ঘোড়ায় হওয়ার জেরে ফলাফল ছত্রভঙ্গ হতে পারে। শাস্ত্রমতে এই ঘোটকে গমনের ফলে সামাজিক ও রাজনৈতিক এলোমেলো অবস্থাকে ইঙ্গিত করে। এটি যুদ্ধ, বিগ্রহ, আশান্তি, বিপ্লবের ইঙ্গিত দিয়ে থাকে।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে শিবগঞ্জে, উপজেলায় , প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি, র্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়াও প্রায় প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করছে ।