1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

শিবচরে ভোক্তা-অধিকারের অভিযান,১৩ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৪১ দেখেছেন

রাকিবুল হাসান(রকি),শিবচর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচরে বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিক্রয় ভাউচার, মূল্য তালিকা না থাকা,খাবারে ক্ষতিকর রং মিশ্রিত থাকায় ৪ দোকানে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার(৯ অক্টোবর) দুপুরে শিবচর পৌর এলাকার কাঁচাবাজারে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, বাজার নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস উপজেলার কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন। এসময় অতিরিক্ত দামে ডিম বিক্রি এবং বিক্রয় ভাউচার দেখাতে না পারায় মেসার্স দুলাল মন্ডল ট্রেডার্সকে ৩ হাজার টাকা, দুটি মুরগীর দোকানে ৫ হাজার টাকা এবং আকবর ট্রেডার্স নামের একটি মুদি দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহাকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান,’ভোক্তার অধিকার সংরক্ষণে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। অনিয়ম পাওয়ায় শিবচর বাজারের ৪ টি দোকানে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সপেক্টর ফজলুল হক ও শিবচর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.