এস.এম.শহিদুল ইসলাম বাবলু: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট থেকে লালমনিরহাট সদর থানায় তাপসী তাবাসসুম উর্মির নামে মামলা করেছে লালমনিরহাটের ছাত্র প্রতিনিধিরা। ৯ অক্টোবর বুধবার বিকালে ছাত্র প্রতিনিধি তাহ্ হিয়াতুল হাবিব মৃদুল বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। তাপসী তাবাসসুম উর্মি লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার এর দায়িত্ব পালন কালে ৫ই অক্টোবর তার নিজের ফেসবুক আইডি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দেওয়া ও ছাত্র জনতার গণঅভ্যুত্থান কে কটুক্তি করা এবং অন্তর্বর্তী সরকারকে হুমকিমুলক পোস্ট করে মানহানি ও রাষ্ট্রদ্রোহিতা মূলক অপরাধ করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ছাত্র বিন্দু সহ তাহ্ হিয়াতুল হাবিব মৃদুল বাদী হয়ে মামলা দায়ের করে।
আখলাক আলি,সালওয়া হাবিব ধ্রুব ও রুহুল আমিনকে সাক্ষী করে এ মামলা লালমনিরহাট সদর থানায় দায়ের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট।
মামলার বাদী মৃদুল জানায় যে দ্রুত সময়ের মধ্য তাকে চাকরিচ্যুত করে আইনের আওতায় এনে গ্রেফতারের দাবী জানাচ্ছি।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ:কাদের জানায় যে আমরা মামলাটি পেয়েছি এবং উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।