আবুল হাসনাত সজিব: বাংলাদেশ ইউনিয়ন পরিষদের প্রায় ৫৫ হাজার মেম্বারদের ১১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব সম্মূখে শান্তি সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন এর সমন্বয়কারী এস,এম ফরিদ রানার সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী শাহীন সোপানের পরিচালানায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা এ্যাডঃ খালিদ হোসেন, সাংবাদিক রোকনুজ্জামান, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু সালেহ বসির ও নাহিদ মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ও মুকিত রাজা, ফারুক হোসেন, আফজাল হোসেন, সেন্টু হাওলাদার, রেজাউল মুন্সী, আসলাম হোসেন, বোরহান আক্তার, নবী হোসেন, অনামিকা হক প্রিয়াঙ্কাসহ বিভিন্ন জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। বক্তারা বলেন, একজন মেম্বার রাত-দিন পরিশ্রম করেন অথচ তাদের সম্মানী ভাতা খুবই লজ্জ্বাজনক মাত্র রাজস্ব খ্যাত থেকে প্রাপ্ত ৩৬০০ টাকা, আর ইউনিয়ন পরিষদ অংশ থেকে ৪৪০০ টাকা দেওয়ার কথা থাকলে তারা সেটা প্রাপ্ত হন। যেকারণে মেম্বারদের সম্মানি ভাতা বৃদ্ধি, ওয়ার্ড কার্যালয় স্থাপন, বৈষাম্য দূর করে ক্ষমতায়ন, উপজেলা আইন শৃঙ্খলা ওরসমন্বয় সভায় প্রতিনিধিত্ব, তদন্ত ছাড়া মামলা গ্রহণ বা আটক না করা, ইউপি স্ট্যান্ডিং কমিটিতে টিএডিএ প্রদানসহ মেয়াদ পর্যন্ত নির্বিঘ্নে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করে দেওয়ার দাবী জানান। তারা বলেন, দেশের গ্রাম পর্যায়ে প্রায় অর্ধলক্ষ মেম্বার জনগণের সেবা নিশ্চিত করে চলেছেন কোন ভাবে তাদের অপসারণ করলে দেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা কর্যক্রমের মূখ থুবড়ে পড়বে। তারা বর্তমান সরকারের প্রতিনিধি বা সহায়ক শক্তি হিসেবে কাজ করতে বদ্ধপরিকর। নেতৃবৃন্দ বলেন, আমাদের দাবী আদায়ের লক্ষ্যে পরবর্তী কর্মসূচি হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান।