1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সীমান্তে নজরদারি ও চোরাচালান প্রতিরোধে কঠোর হালুয়াঘাট উপজেলা প্রশাসন। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কয়রার তেতুলতলা বাজারে টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি শুরু, স্বস্তিতে শত শত নিম্নআয়ের পরিবার প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মাঠ-ময়দানে বিলকিস ইসলাম ধুনটে পরকীয়া সম্পর্কের অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি ধূলখোলায় কালভার্ট ভেঙে সড়কের বেহাল দশা, বন্ধ মানুষের চলাচল। কাশিমপুরে সাংবাদিকতার নতুন অধ্যায়, সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ রিপোর্টার্স ক্লাব রাঙামাটি জেলা পরিষদের নতুন চেয়ারম্যানকে স্বাস্থ্য বিভাগের ফুলেল শুভেচ্ছা কারখানার ফেলে দেওয়া ঝুটে ঘুরছে সংসারের চাকা, স্বাবলম্বী আশুলিয়ার নারী-যুবকরা বিলুপ্তির পথে হালুয়াঘাটের কাশফুল: দখল ও ভরাটেই হারাচ্ছে আশ্বিনের রূপ সাতক্ষীরা জেলার তদারকির দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো.আসাদুজ্জামান এসএসসিতে শীর্ষ স্থান অর্জন করায় ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজকে প্রতিমন্ত্রী শরীফুল আলমের সংবর্ধনা

সীমান্তে নজরদারি ও চোরাচালান প্রতিরোধে কঠোর হালুয়াঘাট উপজেলা প্রশাসন।

reporter ফারুক হোসেন ​হালুয়াঘাট (ময়মনসিংহ)
calendar প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ

ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৩০ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা, চোরাচালান প্রতিরোধ ও টাস্কফোর্স কমিটির মাসিক সভা এবং মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা সম্পন্ন হয়।
​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফয়সাল আহমেদ-এর সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এতে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি জোরদারকরণ, মানব পাচার রোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিতকরণের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
​সভায় উপস্থিত সদস্যগণ নিজ নিজ দপ্তরের অগ্রগতি ও চলমান কার্যক্রম উপস্থাপন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত ও যথাযথ বাস্তবায়নের মাধ্যমে জনস্বার্থ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
​উক্ত সভায় জাকিয়া সুলতানা রোজি হালুয়াঘাটের সহকারী কমিশনার (ভূমি),ফেরদৌস আলম হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি),।
ইনচার্জ ফেরদৌস আলম বলেন আমরা পুলিশ ও বিজিবি মিলে মাদক ও চোরাচালান বিরুদ্ধে সবসময়ই অভিযান পরিচালনা করে থাকি।

বিজিবি কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com