1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বিলুপ্তির পথে হালুয়াঘাটের কাশফুল: দখল ও ভরাটেই হারাচ্ছে আশ্বিনের রূপ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কয়রার তেতুলতলা বাজারে টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি শুরু, স্বস্তিতে শত শত নিম্নআয়ের পরিবার প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মাঠ-ময়দানে বিলকিস ইসলাম ধুনটে পরকীয়া সম্পর্কের অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি ধূলখোলায় কালভার্ট ভেঙে সড়কের বেহাল দশা, বন্ধ মানুষের চলাচল। কাশিমপুরে সাংবাদিকতার নতুন অধ্যায়, সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ রিপোর্টার্স ক্লাব রাঙামাটি জেলা পরিষদের নতুন চেয়ারম্যানকে স্বাস্থ্য বিভাগের ফুলেল শুভেচ্ছা কারখানার ফেলে দেওয়া ঝুটে ঘুরছে সংসারের চাকা, স্বাবলম্বী আশুলিয়ার নারী-যুবকরা বিলুপ্তির পথে হালুয়াঘাটের কাশফুল: দখল ও ভরাটেই হারাচ্ছে আশ্বিনের রূপ সাতক্ষীরা জেলার তদারকির দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো.আসাদুজ্জামান এসএসসিতে শীর্ষ স্থান অর্জন করায় ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজকে প্রতিমন্ত্রী শরীফুল আলমের সংবর্ধনা

বিলুপ্তির পথে হালুয়াঘাটের কাশফুল: দখল ও ভরাটেই হারাচ্ছে আশ্বিনের রূপ

reporter ফারুক হোসেন ​হালুয়াঘাট (ময়মনসিংহ)
calendar প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬, ১:০৩ অপরাহ্ণ

নীল আকাশ আর নদীঘেঁষা বাতাসে হেলদুলে ভেসে ওঠা ধবধবে সাদা কাশফুল জানান দিত শরতের আগমন। তবে কালের আবর্তে এবং অপরিকল্পিত নগরায়ণের থাবায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের বিভিন্ন ইউনিয়ন থেকে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই কাশফুল।
​একসময় উপজেলার নদী ও খালের পাড়ে শরৎ এলেই দেখা মিলত কাশফুলের দিগন্তজোড়া সাদা মেলা। স্থানীয় প্রবীণরা জানান, পূর্বে হালুয়াঘাটের নদী-নালার পাড় ও নিম্নাঞ্চলগুলোতে প্রাকৃতিকভাবেই প্রচুর কাশফুল ফুটত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে নদীর পাড় এবং নিচু জমি মাটি দিয়ে ভরাট করে বসতি স্থাপন ও ঘরবাড়ি নির্মাণের প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। প্রাকৃতিক বসতি নষ্ট করে একের পর এক নির্মিত হচ্ছে আবাসন।
​মাটি ভরাটের কারণে কাশফুলের প্রজনন ও বেড়ে ওঠার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। ফলে হালুয়াঘাটের ঐতিহ্যবাহী এই প্রাকৃতিক সৌন্দর্য আর আগের মতো চোখে পড়ে না। স্থানীয় পরিবেশপ্রেমীদের মতে, নদী ও খালের পাড় অবৈধভাবে ভরাট বন্ধ না করলে এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সচেতনতা না বাড়ালে অচিরেই শরতের এই শুভ্র রূপ চিরতরে হারিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com