1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কয়রার তেতুলতলা বাজারে টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি শুরু, স্বস্তিতে শত শত নিম্নআয়ের পরিবার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কয়রার তেতুলতলা বাজারে টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি শুরু, স্বস্তিতে শত শত নিম্নআয়ের পরিবার প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মাঠ-ময়দানে বিলকিস ইসলাম ধুনটে পরকীয়া সম্পর্কের অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি ধূলখোলায় কালভার্ট ভেঙে সড়কের বেহাল দশা, বন্ধ মানুষের চলাচল। কাশিমপুরে সাংবাদিকতার নতুন অধ্যায়, সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ রিপোর্টার্স ক্লাব রাঙামাটি জেলা পরিষদের নতুন চেয়ারম্যানকে স্বাস্থ্য বিভাগের ফুলেল শুভেচ্ছা কারখানার ফেলে দেওয়া ঝুটে ঘুরছে সংসারের চাকা, স্বাবলম্বী আশুলিয়ার নারী-যুবকরা বিলুপ্তির পথে হালুয়াঘাটের কাশফুল: দখল ও ভরাটেই হারাচ্ছে আশ্বিনের রূপ সাতক্ষীরা জেলার তদারকির দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো.আসাদুজ্জামান এসএসসিতে শীর্ষ স্থান অর্জন করায় ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজকে প্রতিমন্ত্রী শরীফুল আলমের সংবর্ধনা

কয়রার তেতুলতলা বাজারে টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি শুরু, স্বস্তিতে শত শত নিম্নআয়ের পরিবার

reporter নুরুল আমিন পলাশ
calendar প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেতুলতলা (বাবুরাবাদ-মিনা) বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্ডধারীদের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হয়েছে। এতে এলাকার শত শত নিম্নআয়ের পরিবার স্বস্তি প্রকাশ করেছেন।

রবিবার (৩০ আগস্ট) সকালে তেতুলতলা বাজারের ভাই ভাই স্টোরে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও টিসিবির ডিলার উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই কার্ডধারী নারী-পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ডাল, ভোজ্যতেল, চিনি ও সাবান সংগ্রহ করছেন। সরকারি নির্ধারিত মূল্যে ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।

ক্রেতা মুন্না বলেন, “গরমে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু বাজারের তুলনায় অনেক কম দামে প্রয়োজনীয় পণ্য পাচ্ছি। এতে আমাদের মতো নিম্নআয়ের মানুষের সংসার চালাতে অনেকটা স্বস্তি মিলছে।”

টিসিবির ডিলার জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি কার্ডধারী পরিবারকে নির্ধারিত পরিমাণ পণ্য বিতরণ করা হচ্ছে এবং সুষ্ঠুভাবে বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, টিসিবির এ কার্যক্রম নিয়মিত ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে নিম্নআয়ের মানুষের ভোগান্তি অনেকটাই কমবে। তারা ভবিষ্যতেও এ ধরনের সাশ্রয়ী পণ্য বিক্রি অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com