1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বিষনন্দীতে চেয়ারম্যান পদপ্রার্থী খাজা মাঈনুদ্দীনের উঠান বৈঠক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ‎সরকারি দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার, অভিযোগের পরই ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত নগরকান্দায় তরুণীকে অপহরণ-ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মন পাখি‘তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরী’ সার্বিক উন্নয়নের মাধ্যমে দুর্গাপুর উপজেলা ঢেলে সাজানোর অঙ্গীকার- দাওকান্দিতে এমপি নজরুল দখল-চাঁদাবাজিতে বিপর্যস্ত কাশিমপুরের দুই সড়ক, চরমে জনদুর্ভোগ কক্সবাজার জেলা কারাগারে অসুস্থ হয়ে হাজতির মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু ভোলাহাটে রাস্তার ধারে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

বিষনন্দীতে চেয়ারম্যান পদপ্রার্থী খাজা মাঈনুদ্দীনের উঠান বৈঠক

reporter শাহিদা আক্তার 
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ

আসন্ন বিষনন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খাজা মাঈনুদ্দীনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত।

নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার বিষনন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সর্ব স্তরের জনগনের আয়োজনে আসন্ন স্হানীয় সরকার নির্বাচন কে উপলক্ষ করে বিষনন্দী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খাজা মাঈনুদ্দীনের সমর্থনে উঠান বৈঠক টি অনুষ্ঠিত হয়েছে।  গত ২২ শে আগষ্ট শনিবার ২০২৬ ইং তারিখে বিষনন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দড়িবিষনন্দীতে বিকাল ৪ ঘটিকায় উঠান বৈঠক শুরু হয় এবং শেষ হয় মাগরিবের পূর্বেসন্ধ্যা ৬: ৩০ মিনিটে।

এ সময় বিষনন্দী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী খাজা মাঈনুদ্দীনের উঠান বৈঠকে স্হানীয় জনগনের অংশগ্রহনে হাজারো মানুষের সমর্থন ও উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এসময় বিষনন্দী ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মীবৃন্দ ও সর্বস্তরের জনগণের স্লোগানে স্লোগানে মুখরিত ছিল বিষনন্দী ইউনিয়নের জনপথ- দুঃসময়ের খাজা ভাই, আমরা তোমায় ভুলি নাই।

নারায়নগঞ্জ-২ ( আড়াইহাজার) আসনের জাতীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ সাহেবের আস্থাভাজন, বিএনপি রাজনীতিতে রাজপথের লড়াকু সৈনিক, অন্যায় অপরাধের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, আড়াই হাজার উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও বিষনন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাজা মাঈনুদ্দীন।

আসন্ন বিষনন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সাধারণ ভোটারদের সাথে নিয়ে একটি চমৎকার ও প্রাণবন্ত উঠান বৈঠক সম্পন্ন করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী খাজা মাঈনুদ্দীন। উক্ত উঠান বৈঠকের আলোচনা সভায় নির্বাচনী এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের নানা সমস্যা সমাধানকরণ ও নাগরিক সুবিধা সুনিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

উঠান বৈঠকের প্রধান দিকসমূহ:জনসংযোগ ও মতবিনিময়: বিষনন্দী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খাজা মাঈনুদদ্দীন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে দড়িবিষনন্দী গ্রামে এলাকার সাধারণ ভোটার ও মুরুব্বিদের নিয়ে আনন্দ ঘন পরিবেশে জনসংযোগ ও মতবিনিময় করেন। এসময় তিনি স্হানীয়দের অংশ গ্রহণে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে উঠান বৈঠক সম্পন্ন করেন।

জনগণের কথা শোনা: প্রার্থী জানান, তিনি শুধু ভোট চাইতে আসেননি, বরং সাধারণ মানুষের মনের কথা ও এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো জানতে এসেছেন ।তিনি বলেন, এলাকার জনগন যদি ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত করেন, তাহলে তিনি এলাকার জনসাধারণের দীর্ঘ দিনের সমস্যা সমাধান করে একটি উন্নত ও শান্তিপূর্ন বিষনন্দী ইউনিয়ন গড়ে তুলবেন।

উন্নয়নের প্রতিশ্রুতি: খাজা মাঈনুদ্দীন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগনের সমর্থনে নির্বাচিত হলে এলাকার দীর্ঘ দিনের অবহেলিত রাস্তাঘাট মেরামত, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মাদকমুক্ত,চোর ডাকাত মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন করে জনগনের দোরগোড়ায় সহজলভ্য সরকারি সেবা পৌঁছে দেওয়ার জোড়ালো প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

স্থানীয় লোকজনের প্রতিক্রিয়া:বৈঠকে অংশগ্রহণকারী বিষনন্দী ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটাররা জানান, তারা এমন একজন সৎ ও জনবান্ধব নেতা চায়, যিনি বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে সার্বিক সহযোগিতায় সর্বদা আছেন এবং থাকবেন। এ সময় উপস্থিত স্হানীয় বিএনপির নেতাকর্মীবৃন্দ, ভোটার সহ সর্বস্তরের জনগণ জানায়, সাধারন জনগনের প্রত্যাশা অনুযায়ী বিষনন্দী ইউনিয়নের যোগ্য চেয়ারম্যান পদপ্রার্থী খাজা মাঈনুদ্দীন।

এসময় বিষনন্দী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী খাজা মাঈনুদ্দীনের গ্রামীন জনপদে সহজ-সরল জীবনযাপন ও জনসেবামূলক মানসিকতার কারণে স্থানীয়দের মাঝে উঠান বৈঠকে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সমর্থনের সাড়া লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com