1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা

reporter ফারুক আহমেদ ভূঁইয়া
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ

অপরিকল্পিত নগরায়ন ও পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরে সামান্য বৃষ্টিতেই মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মহাসড়কে চলাচলকারী হাজারো মানুষকে। এই অবর্ণনীয় দুর্ভোগ থেকে প্রতিকার পেতে এবং দ্রুত একটি স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন সর্বস্তরের জনগণ।
​সরেজমিনে দেখা যায়, একটু বৃষ্টি হলেই দিগপাইত এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দিনের পর দিন আটকে থাকে, যা জনজীবনের স্বাভাবিক গতিকে ব্যাহত করছে।
​জলাবদ্ধতার তীব্র ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সচেতন নাগরিক খোকা মিয়া বলেন,
​”আমরা প্রতিদিন চলাচল করি কিন্তু, একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে একাকার হয়ে যায়। ময়লা পানির দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়ে। প্রতিদিন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী, বাজারের মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এই দুরবস্থার মধ্য দিয়েই যাতায়াত করতে হয়। ড্রেন না থাকায় আশেপাশের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকে যায়, ফলে ব্যবসায়ীরাও বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত একটি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের মাধ্যমে এর স্থায়ী সমাধান দাবি করছি।”
​খোঁজ নিয়ে জানা যায়, জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ এই দিগপাইত এলাকা। প্রতিদিন এই উপ-শহরের ওপর দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী ও বাজারের ক্রেতা-বিক্রেতাসহ সাধারণ মানুষ চলাচল করেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৫০ হাজার ছোট-বড় যানবাহন যাতায়াত করে।
​রাস্তায় পানি জমে থাকায় যানবাহনগুলো চরম ধীরগতিতে চলতে বাধ্য হয়। ফলে প্রায়শই দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং জলাবদ্ধ পানির নিচে থাকা খানাখন্দে পড়ে দুর্ঘটনার ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি পায়। বিশেষ করে শিশু, বয়স্ক এবং নারী যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।
​স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন দুরবস্থা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। অনতিবিলম্বে একটি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা তৈরি করে দিগপাইত উপ-শহরের জলাবদ্ধতা নিরসন এবং জনদুর্ভোগ লাঘবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com