1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ছাতকে ইউপি নির্বাচন ঘিরে আলোচনায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলোয়ার হোসেন নজমুল রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেফতার চন্দনাইশে কালাম কনভেনশনে ১০ দিনব্যাপী শারদ মেলা ও হস্তশিল্প প্রদর্শনী উদ্বোধন হয়েছে ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা পটিয়ায় স্ত্রী-সন্তানকে বাড়িতে না তোলার হুমকি, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ, ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন আগৈলঝাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন এমপি কুমিল্লায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার কোল্ড স্টোরেজে কৃষকের কাছে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভারা নেওয়ার অভিযোগ

পীরগঞ্জে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত অর্থ সরকারী কোষাগারে ফেরৎ।

  • আপডেট সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩ দেখেছেন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় প্রায় সাড়ে ১৩ কিলোমিটার দৈর্ঘ্যের দুইটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ নির্ধারিত সময়সীমা বজায় রেখে কাজ সম্পন্ন করার পর উদ্ধৃত অর্থ প্রায় ১২ লক্ষ ৫৫ হাজার ৬৭৪ টাকা সরকারী কোষাগারে ফেরৎ দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। দূ্র্ণীতি ঊর্ধ্ব উঠে স্বচ্ছতা ও জবাবদিহিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বাস্তবায়ন কর্তৃপক্ষ। সরকারী প্রকল্পের কাজ শেষে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করে ফেরৎ দেওয়ার এই ব্যতিক্রমী ও সৎ উদ্যোগ, স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং প্রশংসা দাবীদার।

উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের জলই নদী অন্তার খাল ১০.৯০ কি.মি ও পীরগঞ্জ ইউনিয়ন চাপোর খাল ২.৭৫ কি.মি পুনঃখননের জন্য সরকার প্রায় ২ কোটি ৭৯ লাখ টাকা বরাদ্দ দেয়। প্রকল্পের আওতায় খনন কাজের পাশাপাশী খালের দুই তীরে প্রায় ৮ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। খাল দুটি পুনরুজ্জীবিত হওয়ায় স্থানীয় কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধির পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে বিশাল ভূমিকা রাখছে। প্রকল্পটির সার্বিক কাজ শেষে দেখা যায়, বরাদ্দকৃত বাজেট থেকে একটি বড় অংশের অর্থ উদ্বৃত্ত রয়েছে।

স্বচ্ছতা বজায় রেখে নিয়ম অনুযায়ী উক্ত উদ্ধৃত অর্থের হিসাব চূড়ান্ত করে চালানের মাধ্যমে সরকারী কোষাগারে ফেরৎ পাঠানো হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, “উন্নয়ন প্রকল্পের প্রতি টাকা জনগণের আমানত। সঠিক তদারকি ও দক্ষতার সাথে কাজ করার ফলে প্রকল্পের গুণগত মান বজায় রেখেও অর্থ সাশ্রয় করা সম্ভব হয়েছে। সরকারী অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতেই নিয়ম অনুযায়ী উদ্বৃত্ত টাকা ফেরৎ দেওয়া হয়েছে।”

স্থানীয় বাসিন্দারা ও সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সরকারী কাজে সাধারণত অতিরিক্ত বরাদ্দের দাবি উঠতে দেখা যায়, সেখানে পীরগঞ্জে অর্থ বাঁচিয়ে তা ফেরত দেওয়ার ঘটনা সততা ও সরকারী সম্পদের সঠিক ব্যবস্থাপনার অনন্য নজির স্থাপন করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.