1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফ্যামিলী কার্ড বিএনপির নির্বাচনী অঙ্গিকার, কেউই উন্নয়ন বঞ্চিত হবে না। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সন্ত্রাস ও চাঁদাবাজ রৌশন ও সাজ্জাদ গংদের গ্রেফতারের দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন মুলাদীতে মাদক বহন করতে রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে জখম ও মটর সাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ফ্যামিলী কার্ড বিএনপির নির্বাচনী অঙ্গিকার, কেউই উন্নয়ন বঞ্চিত হবে না। গাজীপুরে ভূমি জরিপ কার্যক্রম ঘিরে অনিয়মের অভিযোগ, পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: এরপর কী হবে? ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের মৌলভীবাজারের বেকার যুবকদের জন্য সুখবর: এআই প্রশিক্ষণে আবেদন শুরু, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা চিকিৎসা নিতে গিয়ে উত্তরাায় কুয়েত মৈত্রী হাসপাতালে  হেনস্তা শিশুর গায়ে হাত বিসিসির লাইটম্যানদের মধ্যে সাইকেল ও রেইনকোট বিতরণ আশুলিয়ায় ২৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র আবির সন্তানের ফেরার অপেক্ষায় মায়ের আহাজারি

ফ্যামিলী কার্ড বিএনপির নির্বাচনী অঙ্গিকার, কেউই উন্নয়ন বঞ্চিত হবে না।

reporter *এম জি শাহ আলম,
calendar প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়নসহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সকলকে নিয়ে সমন্বিত এবং ঐক্যবদ্ধভাবে চৌদ্দগ্রামের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টায় চৌদ্দগ্রাম উপজেলার বীর উত্তম জিয়াউর রহমান হলে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন (৩০৩) এর সংসদ সদস্য এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের উন্নয়নসহ সার্বিক বিষয় তদারকির দায়িত্বপ্রাপ্ত আলহাজ্ব রাশেদা বেগম হীরা এমপি এ আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, কৃষক কার্ড, ফ্যামিলী কার্ডসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। কোন মানুষ যাতে নিজেদের অধিকার বঞ্চিত না হয়, কোন নারী যাতে সামাজিক নিরাপত্তা, সুবিচার বঞ্চিত না হয় সে লক্ষে কাজ করছে সরকার।

মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। জনাব কামরুল হুদা বলেন, চৌদ্দগ্রামকে চাঁদাবাজ মুক্ত করা হবে। যারা দিনে বিএনপি এবং রাতে জামাত এমন গুপ্ত মুক্ত করা হবে। সবাইকে নিয়ে বিএনপির নেতৃত্বেই চৌদ্দগ্রামের সকল উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।

চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি জি.এম. তাহের পলাশীর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহআলম রাজু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী রকিবুল আহসান মহব্বত। সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শাহ আলম রাজু, উপজেলা বিএনপির সিঃ সহ-সভাপতি হারুনুর রশিদ মজুমদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মুক্তু, কুমিল্লা দঃ জেলা বিএনপির সদস্য হুমায়ূন পাটোয়ারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন, পৌর বিএনপির সিঃ সহ-সভাপতি গাজী শহিদুর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, পৌর বিএনপির সিঃ সহ-সভাপতি শরিফুল আলম দুলাল, পৌর বিএনপির সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল পাটোয়ারী, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, উপজেলা মহিলা দলের সভাপতি রওশন আরা পুতুল, পৌরসভা মহিলা দলের সভাপতি মরিয়ম আক্তার শিখা, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ শাহ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল অনিক, বাতিসা ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ দাউদ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল মজুমদার প্রমুখ।

এর আগে আলহাজ্ব রাশেদা বেগম হীরা এমপি উপজেলা পরিষদের সভাকক্ষে চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তাঘাট পরিদর্শন করে চলমান ও প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

মতবিনিময় সভায় চৌদ্দগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, রাস্তাঘাট সংস্কার এবং অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে জনকল্যাণমুখী কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবিশেষ গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com