1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নারীর নিরাপত্তা ও সমতা নিশ্চিত করতে সৈয়দপুরে পরামর্শ সভা  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সন্ত্রাস ও চাঁদাবাজ রৌশন ও সাজ্জাদ গংদের গ্রেফতারের দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন মুলাদীতে মাদক বহন করতে রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে জখম ও মটর সাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ফ্যামিলী কার্ড বিএনপির নির্বাচনী অঙ্গিকার, কেউই উন্নয়ন বঞ্চিত হবে না। গাজীপুরে ভূমি জরিপ কার্যক্রম ঘিরে অনিয়মের অভিযোগ, পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: এরপর কী হবে? ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের মৌলভীবাজারের বেকার যুবকদের জন্য সুখবর: এআই প্রশিক্ষণে আবেদন শুরু, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা চিকিৎসা নিতে গিয়ে উত্তরাায় কুয়েত মৈত্রী হাসপাতালে  হেনস্তা শিশুর গায়ে হাত বিসিসির লাইটম্যানদের মধ্যে সাইকেল ও রেইনকোট বিতরণ আশুলিয়ায় ২৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র আবির সন্তানের ফেরার অপেক্ষায় মায়ের আহাজারি

নারীর নিরাপত্তা ও সমতা নিশ্চিত করতে সৈয়দপুরে পরামর্শ সভা 

reporter রাজু আহমেদ, নীলফামারী
calendar প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ

নীলফামারীর সৈয়দপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি)প্রতিরোধ,জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা,আইনশৃঙ্খলা বাহিনী,গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এক পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৩ জুলাই) সৈয়দপুর উপজেলা সম্মেলন কক্ষে,জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং)প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে সৈয়দপুর উপজেলা নাগরিক প্ল্যাটফর্ম।

জার্মানির জিএফএ কনসালটিং গ্রুপ-এর কারিগরি সহযোগিতা এবং কানাডিয়ান হাইকমিশন,সুইজারল্যান্ড দূতাবাস ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ডেমোক্রেসিওয়াচ প্রকল্পটি বাস্তবায়ন করছে। সৈয়দপুর উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক শফিকুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)ফারাহ ফাতিহা তাকমিলা।

সভায় ফেসিং প্রকল্পের লক্ষ্য,উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন ডেমোক্রেসিওয়াচের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন কোঅর্ডিনেটর মাহমুদুল হাসান তালুকদার।তিনি বলেন,স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ,জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার চাওয়ার ক্ষেত্রে নাগরিক সমাজ-বিশেষ করে নারী,যুবসমাজ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ ও নেতৃত্ব শক্তিশালী করাই প্রকল্পটির মূল লক্ষ্য।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারাহ ফাতিহা তাকমিলা বলেন,জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়,পরিবার,সমাজ,গণমাধ্যম ও নাগরিক সংগঠনের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই বৈষম্য ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর মোহাম্মদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নহার শাহাজাদি,সৈয়দপুর থানার এসআই শাহিনুর রহমান এবং নারী ও শিশু হেল্প ডেস্কের ইনচার্জ এসআই সোহাগি আকতার।এছাড়া উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ,প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি এম.আর.আলম ঝন্টু,সৈয়দপুর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আবদুস সামাদ,নাগরিক প্ল্যাটফর্মের সদস্য মো.জাহাঙ্গীর আলম সরকার,শরিফুল ইসলাম,রোমানা বেগম,তোফাজ্জল হোসেন লুটু,কাজী জাহিদ,যুগ্ম আহ্বায়ক রওনক জাহান রেনু,উপজেলা তথ্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,ডেমোক্রেসিওয়াচ ফেসিং প্রকল্পের জেলা প্রকল্প সমন্বয়কারী মুজিবার রহমান,সিনিয়র প্রোগ্রাম অফিসার নাদিরা আকতার এবং ইউএসএস-এর মাঠ সমন্বয়কারী ছালমা আকতার ও মো.আবদুর রউফ।সভায় অংশগ্রহণকারীরা জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি,প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার,ভুক্তভোগীদের জন্য সহজতর সেবা নিশ্চিতকরণ এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com