1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রামগঞ্জের ভোলাকোটে ৩ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সন্ত্রাস ও চাঁদাবাজ রৌশন ও সাজ্জাদ গংদের গ্রেফতারের দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন মুলাদীতে মাদক বহন করতে রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে জখম ও মটর সাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ফ্যামিলী কার্ড বিএনপির নির্বাচনী অঙ্গিকার, কেউই উন্নয়ন বঞ্চিত হবে না। গাজীপুরে ভূমি জরিপ কার্যক্রম ঘিরে অনিয়মের অভিযোগ, পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: এরপর কী হবে? ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের মৌলভীবাজারের বেকার যুবকদের জন্য সুখবর: এআই প্রশিক্ষণে আবেদন শুরু, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা চিকিৎসা নিতে গিয়ে উত্তরাায় কুয়েত মৈত্রী হাসপাতালে  হেনস্তা শিশুর গায়ে হাত বিসিসির লাইটম্যানদের মধ্যে সাইকেল ও রেইনকোট বিতরণ আশুলিয়ায় ২৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র আবির সন্তানের ফেরার অপেক্ষায় মায়ের আহাজারি

রামগঞ্জের ভোলাকোটে ৩ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

reporter স্বপ্নীল চৌধুরী জাবেদ
calendar প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ২:৪১ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৩ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের আওতায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
ভোলাকোট ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. সাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন ইউনিয়ন পরিষদের প্রশাসক আনোয়ার হোসেন।
এ সময় প্রশাসক আনোয়ার হোসেন বলেন, “সংশ্লিষ্ট এমপির দিকনির্দেশনায় ভোলাকোট ইউনিয়নের হতদরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চিহ্নিত করে তালিকা প্রণয়ন করা হয়েছে। তালিকা অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে প্রত্যেক পরিবারের হাতে ১৫ কেজি করে চাল তুলে দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও নানা প্রতিকূলতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। অসহায় মানুষের দুর্দশা লাঘবে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও মানবিক সংগঠন এবং সমাজের বিত্তবানদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
আনোয়ার হোসেন বলেন, ভোলাকোট ইউনিয়নের মানুষের কল্যাণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং হতদরিদ্র মানুষের সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন তারা।
তিনি বলেন, “ভোলাকোট ইউনিয়নের মানুষের যেকোনো সংকট ও দুর্যোগে আমরা পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”
ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com