1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফেরত গেলেন জোর করে পুশ-ইনের ভারতীয় ৪ নাগরিক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্যোগে থেমে থাকেননি নেজাম উদ্দিন কোম্পানি, গরীব অসহায়দের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী মান্দায় উপজেলার পরানপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই নিজস্ব ভবন, উন্নয়নের আশায় এলাকাবাসী ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম মোল্লার নামে অপ-প্রচারের অভিযোগ, তদন্ত দাবি টাঙ্গাইলে পেশাগত নিবন্ধন ও কর্মসংস্থানের দাবিতে ডেন্টাল পরিষদের মানববন্ধন ​তথ্য গোপন করে পাসপোর্ট তৈরির অভিযোগ, সুনামগঞ্জ সরকারি নারী চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের আবেদন আইএইচআর (২০০৫) মাল্টিসেক্টরাল স্টেক হোল্ডার শীর্ষক বিভাগীয় অ্যাডভোকেসি সভা নগরকান্দায় মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফেরত গেলেন জোর করে পুশ-ইনের ভারতীয় ৪ নাগরিক উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধস: মাদ্রাসার ৮ ছাত্রী নিহত, নিখোঁজ বেশ কয়েকজন দুই শতাধিক মানুষের কবর খনন করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আবুল কাশেম

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফেরত গেলেন জোর করে পুশ-ইনের ভারতীয় ৪ নাগরিক

reporter রনি কাউসার,  শিবগঞ্জ প্রতিনিধিঃ
calendar প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ

দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া শিশুসহ ৪ নাগরিককে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফেরত নিয়েছে বিএসএফ।

বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে তাদেরকে বিএসএফের নিকট হস্তান্তর করা হয়। এসময় রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের উর্দ্বতন কর্মকর্তা, সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘ এক বছর পর নিজ দেশে ফিরে যেতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশে পুশ-ইনের শিকার ওই চার ভারতীয় নাগরিক। এসময় তারা নিজ দেশে ফিরে যেতে পেরে দুই দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। ভারতে ফেরত চার নাগরিকের মধ্যে রয়েছে একজন করে শিশু, কিশোর, নারী ও যুবক।
এর আগে গতবছরের জুনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এই ৪ জনসহ মোট ৬ জনকে পুশ ইন করে বিএসএফ। পরে আদালতের নির্দেশে গতবছরের ৫ ডিসেম্বর সোনালী বেগম ও তার ছেলেকে ফেরত নেয় ভারতীয় কর্তৃপক্ষ। আজ ফেরত যাওয়া ভারতীয় নাগরিকরা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। আইনী জটিলতা ও ভারতীয় কর্তৃপক্ষের অনিহায় আদালতের নির্দেশে এই চার ভারতীয় নাগরিক চাঁপাইনবাবগঞ্জের এক জিম্মাদারের বাসায় ৭ মাসের অধিক সময় ধরে অবস্থান করছিলেন। পুশ-ইনের পর গত ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক কর বিজিবিকে সোপর্দ করলে তাদের বিরুদ্ধে মামলা হয় এবং তারা তিন মাস কারা বরণ করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com