1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর স্বীকৃতি প্রশ্নে সরকারের প্রতি আহ্বান- মাহমুদুর রহমান লায়েকের ভাঙ্গায় কৃষক শ্যাম বিশ্বাস “খুনির কোনো ক্ষমা নেই” শ্যাম বিশ্বাস হত্যায় এমপি বাবুলের কঠোর হুঁশিয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের নাহিদ আক্তার গুরুতর দুর্ঘটনায় আহত। মেহেন্দিগঞ্জে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা (চেক) বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। দিনাজপুরের বিরামপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ: প্রকাশ্যে মারধর,প্রাণনাশের হুমকি; বিরামপুর থানায় লিখিত অভিযোগ কাজির ইয়াবা সহ একজন গ্রেফতার রাজনগরে যুবককে ছুরিকাঘাত, সিলেটে অস্ত্রোপচার; অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি বগুড়া জেলার কাহালু থানার ছিনতাই মামলার ০৫ জন আসামী গ্রেফতার ময়মনসিংহ বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন নড়াইলে পরিকল্পিতভাবে স্বামী তার নিজ স্ত্রীকে মধ্য রাতে হত্যার চেস্টায় ব্যর্থ।

‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই

reporter ‎শহিদুল ইসলাম খোকন
calendar প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ

‎চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
‎শুক্রবার গভীর রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অলিপুর গ্রামের নাছিরের দোকানে এ ঘটনা ঘটে।

‎দোকান মালিক নাছির বলেন, প্রতিদিনের মতো দোকানধারী করে রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান। রাত আনুমানিক ৩ টার দিকে দুর্বৃত্তরা দোকানে আগুন দেয়। দোকানে আগুন ছড়িয়ে পড়লে পাশে থাকা  ঘরে আগুন লেগে যায়। পরে  আশপাশের লোকজন চিৎকার শুরু করে। খবর পেয়ে রাত দেড়টায় বাড়ি থেকে দ্রুত এসে অন্যদের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হই। ততক্ষণে দোকান থাকা, ফ্রিজ, গ্যাস সিলিন্ডারসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ভস্মীভূত হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
‎তিনি আরো জানান, তার সাথে এলাকার কিছু লোকদের পূর্ব শত্রুতা রয়েছ। তার ধারনা সেই জের ধরে এ ঘটনা ঘটিয়েছে। যা তদন্ত করলে বেরিয়ে আসবে।

‎খবর পেয়ে সকালে মতলব উত্তর থানা পুলিশ  ঘটনাস্থলে যায়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে এবং  ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।

‎ক্যাপশন: মতলব উত্তরে দূর্বৃত্তদের আগুন দোকান পুরে ছাই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com