1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বর্ণাঢ্য আয়োজনে অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর শুভ জন্মদিন পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বর্ণাঢ্য আয়োজনে অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর শুভ জন্মদিন পালিত বৃক্ষ ও শিশু বিনোদন মেলা-২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন তুতুকখালী খাল পুনঃখনন প্রকল্পে গতি এনেছেন উপ-প্রকৌশলী মোজাম্মেল, উপকৃত হবেন হাজারো কৃষক বরিশালে ৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক ডিজিটাল ডিভাইস বিতরণ খুলনায় আঞ্চলিক বিপনন কর্মশালা অনুষ্ঠিত ঢাকায় অভিযানে খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী অস্ত্র – গুলি উদ্ধার পটিয়ায় শাহাদাতে কারবালা মাহফিলের ৫ম দিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন প্রকল্পের বেশ কয়েকটি ঘর বিক্রি ও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ভাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে শারীরিক হেনস্তার অভিযোগ, বিক্ষোভে উত্তাল মাদ্রাসা ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ডিমলায় কৃষকদের মাঝে বীজ, সার ও চারা বিতরণ

বর্ণাঢ্য আয়োজনে অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর শুভ জন্মদিন পালিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বিশিষ্ট সমাজসেবক, সফল সংগঠক ও রাজনীতিবিদ অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর শুভ জন্মদিন। গত ১৮ জুন তাঁর এই জন্মদিনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। তবে এ বছর তাঁর জন্মদিনটি ঘরোয়া ও পারিবারিকভাবে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়।

১৯৭৯ সালের ১৮ জুন ঢাকায় জন্মগ্রহণ করেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই ব্যক্তিত্ব। তাঁর পৈতৃক নিবাস মুন্সীগঞ্জের রামপালে। পিতা দেওয়ান মোঃ সাইদুর রহমান এবং মাতা লুৎফা বেগমের যোগ্য সন্তান শাহিদা রহমান রিংকু বর্তমানে ঢাকার সায়দাবাদে নিজ বাসভবনে বসবাস করছেন।

পেশাগত জীবনে তিনি এস আর “ল” অ্যাসোসিয়েট-এর হেড অফ চেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। আইন পেশার পাশাপাশি সমাজসেবা ও সাংস্কৃতিক অঙ্গনে রয়েছে তাঁর সরব উপস্থিতি। তিনি রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) ও বিটিএসএফ-এর উপদেষ্টা এবং এস আর ক্রীড়া সংঘের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও লায়ন ক্লাব, ফিল্ম ক্লাব এবং টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশনের মতো গুরুত্বপূর্ণ সংগঠনের সাথে যুক্ত আছেন তিনি।

একজন সফল রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীর পাশাপাশি গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনেও রয়েছে তাঁর বিশাল অবদান। ‘এস আর মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজ’-এর স্বত্বাধিকারী ও সফল প্রযোজক হিসেবে দেশের সংস্কৃতিকে এগিয়ে নিতে কাজ করছেন তিনি। জন্মদিনে এই গুণী মানুষের জন্য রইলো চ্যানেল পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com